somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'চাইলেই দিয়ে দিবো কলিজার হাফ, বন্ধুর বেলাতে সব দোষ মাফ'

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এয়ারটেলের 'বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল' বিজ্ঞাপনটির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। যেখানে ছেলেদের বন্ধু হিসেবে টপস আর ট্রাউজার পড়া কয়েকটি মেয়েকে এবং মেয়েদের বন্ধু হিসেবে ডিজুস মার্কা কয়েকটি ছেলেকে উপস্থাপন করা হয়েছিল। ছেলেমেয়েরা আনন্দে একজন আরেকজনের গায়ে হাতাহাতি করছিল। অর্থাৎ বিজ্ঞাপনটির মূল থিম ছিল-এই রকম টপস পড়া মেয়ে বন্ধু অথবা ডিজুস মার্কা ছেলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল!!
-
-সাম্প্রতিক সময়ে বাংলালিংক-3G এর বিজ্ঞাপনটা নিশ্চয়ই অনেকে দেখেছেন যেখানে বিজ্ঞাপনে থাকা ছেলেমেয়েগুলোর ড্রেস আপ ও শারিরীক অশালীন অঙ্গভঙ্গী এয়ারটেলের "বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল" বিজ্ঞাপন থেকেও একধাপ বেশী। তবে অনেকেই হয়তো বাংলালিংকের এই বিজ্ঞাপনটির কথাগুলোর দিকে মনোযোগ দেননি। দিলে হয়তো আঁতকে উঠতেন। কথাগুলো হচ্ছে-
-
"চাইলেই দিয়ে দিবো কলিজার হাফ, বন্ধুর বেলাতে সব দোষ মাফ। মাস্তিতে ফুর্তিতে গলা ছেড়ে গাই, বন্ধুরা থাকলে জিতবে সবাই। দুষ্টুমি বাঁদরামি ছাড়বেনা পিছু, একেকটা দিন হবে নতুন কিছু।"
-
-যে কথা বলার জন্যে এত কথা বলা, সেই আসল কথাটি হচ্ছে-
"গতকাল ঢাকায় বন্ধুদের দ্বারা ধর্ষণের শিকার তরুণী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার তরুণী (১৮) জানান, তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী। গত দুই মাস ধরে রাজধানীর একটি হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করছেন। গতকাল শুক্রবার বিকালে নিজ গ্রামের দুই বন্ধু নীলয় ও শাওনের সঙ্গে ঘুরতে হোস্টেল থেকে বের হন তিনি। এরপর ওই দুই বন্ধু তাকে মগবাজারের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে।"
-
-এবার বাংলালিংকের ঐ বিজ্ঞাপনটির সাথে উপরের এই ঘটনাটি মেলান। তরুণী তার ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে ঘুরতে বের হয়েছে, মানে তরুণী এটা মেনেই বের হয়েছে যে, 'চাইলেই দিয়ে দিবো কলিজার হাফ, বন্ধুর বেলাতে সব দোষ মাফ'। ছেলেগুলো হয়তো কলিজার হাফ নিয়ে সন্তুষ্ট হতে পারেনি, তাই এর চেয়েও বেশি নিয়ে নিয়েছে!! তাছাড়া বলাইতো আছে, 'বন্ধুর বেলাতে সব দোষ মাফ!!'
_
-তাছাড়া বিজ্ঞাপনটিতে আরও বলা হয়েছে, 'দুষ্টুমি বাঁদরামি ছাড়বেনা পিছু, একেকটা দিন হবে নতুন কিছু।' তাহলে ছেলেগুলোরই বা দোষ(??) কি?? তারা কি তাদের বান্ধবীর সাথে একটু দুষ্টুমি বাঁদরামি করার অধিকার রাখে না??!! হয়তো দুষ্টুমি বাঁদরামিটা একটু বেশিই করে ফেলছে!!
-
-এবার তরুণীদের বলি- তুমি যখন এইসব বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়ে দুই-তিনটা ছেলে বন্ধু নিয়ে আড্ডা দিতে ঘুরতে বের হও তখন বিজ্ঞাপনের কথা মতো তোমার ছেলে বন্ধুরা যখন তোমার সাথে একটু আধটু দুষ্টুমি বাঁদরামি করেই ফেলে তখন তুমি এর জন্যে কাউকেই দোষারুপ করতে পারোনা, দোষারুপ যদি করতেই হয় তাহলে নিজেকেই করো।
-
-শেষ কথা- "অমুক জায়গায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষনের শিকার তরুণী" শিরোনামের সংবাদগুলোর জন্যে যদি এয়ারটেল-বাংলালিংকের এইসব নোংরা বিজ্ঞাপনগুলোকে দায়ী করি তাহলে কি খুব বেশী ভুল বলা হবে??? তাছাড়া এইসব বিজ্ঞাপনের মাধ্যমে যে ইনপুটটা দিচ্ছে তার আউটপুটটা নিবেন না, তা কি করে হয়??
Courtesy :- Tanvir Ahmad Arjel ভাই
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×