এইতো সেদিন সিরিয়ায় ইসলাম কায়েমের লক্ষে ১ লক্ষ ৭০ হাজার মুসলমান হত্যা হল; ইরাকে এখনো চলছে মুসলিমের হাতে মুসলিম গনহত্যা। ১ দিনে সেখানে ১০০০+ শিয়া মুসলমান হত্যার রেকর্ড আছে। নেটে গাজার শিশু গণহত্যা বা সর্বোপরি নির্যাতিত মানুষের যে সব ছবি শেয়ার হচ্ছে তার প্রায় সবই আসলে গাজার নয় বরং সিরিয়া আর ইরাকের গণহত্যার ছবি। কিন্তু ইরাক-সিরিয়ার এই একই ছবি যখন আগে শেয়ার হয়েছিলো তখন সেটা কেউ দেখেও দেখেনি। কারন তখন ছবির মৃতরা ছিল শিয়া-খ্রিস্তান-ইহুদি। এখন সেই একই ছবি যখন গাজার নামে চালানো হচ্ছে তখন আমাদের কষ্টে বুক ভেঙ্গে যাচ্ছে। বোকা হারাম যখন ইসলামের নামে নাইজেরিয়ায় ২০০+ মেয়ে অপহরন করে নিয়ে গেল (এখনো তাদের ফেরত দেয়নি; বরং তাদের জেহাদের নামে নির্যাতনের পরিমান আরও বেড়ে যাচ্ছে দিন দিন। মেয়ে গুলোর অপরাধ যে তারা লেখাপড়া করে। ইসলামে নাকি মেয়েদের লেখাপড়া হারাম। এইতো সেদিন তেঁতুল সফি বললো মেয়েদের ক্লাস ৪ এর বেশী পড়ার দরকার নেই। এরাই ইসলামের বড় বড় আলেম) তখন কেউ সেটা নিয়ে টু শব্দ করিনি। মিশর-আফহানিস্থানের কথা বাদ ই দিলাম। আমাদের প্রিয় ইসলামী দেশে মুসলমানদের হাতেই মুসলমান মড়ছে প্রতিদিন গড়ে ১০ জন। পাকিস্তানের মুসলমানেরা মসজিদে যেতে ভয় পায়। কখন তাদের ভাইরাই বোমা মেড়ে উড়িয়ে দেয় সেই ভয়।
যখন ইসলামী জঙ্গি গ্রুপ হামাস ইসরাইলের উপরে রকেট হামলা করে হত্যা করলো ৩৮৬ জন তখন আমরা চুপ ছিলাম। কিন্তু যখন ইসরাইল ইটের বদলে পাটকেল মানে পাল্টা আক্রমণ শুরু করলো তখন আমরা আহা আহা শুরু করলাম।
জঙ্গিবাদ আর যুদ্ধের নামে মানুষ হত্যার বিরুদ্ধে বরাবর আমি সোচ্চার ছিলাম। আমার কাছে সিরিয়া-ইরাক-ইস্রাইল-ফিলিস্তিনের কোন আলাদা গুরুত্ব নেই। আমি মানুষের পক্ষে; হোক সে সুন্নি-শিয়া বা ইহুদী। মানুষ হত্যা মুসলিমের হাতে নাকি ইহুদির হাতে সেটা কোন গুরুত্তের বিষয় নয়। যারা সিরিয়া-ইরাকের ব্যাপারে নির্বাক তাদের প্রো পিকে সেফ গাজার ছবি দেখে হাসি পায়। ইহুদীদের হাতে ১৫০ জনের মৃত্যু দেখে এত কষ্ট??? আর যেখানে লাশ গুনে শেষ করতে পারবেন না তাদের জন্য কি কখনো প্রোফাইল পিকচার বদলেছেন??? সেখানে খুনিরা মুসলমানেরা বলেই কি আপনি নির্বাক???
প্রো পিকে গাজা বাচাও না লিখে লিখুন মানুষ বাচাও।
তা সে শিয়া হোক বা সুন্নি; ইহুদী হোক বা খৃস্টান।
নির্যাতিতই মানুষ সুধুই মানুষ; ইহুদী মুসলিম বলে কিছু নেই।
মানুষ হত্যা বন্ধ কর; হোক তা ধর্মের নামে কিংবা হোক তা সাম্রাজ্যবাদের নামে।

### একটা ভবিষৎবাণী; গাজা উত্তেজনা কিছুদিনের মধ্যেই ঠাণ্ডা হয়ে যাবে কারন মুসলিমদের জন্য নতুন ইস্যু হাজির হইসে
নেটে "মোহাম্মদ এন্ড আয়েশা" নামের সাড়ে ৪৭ মিনিটের (২য় পর্ব এখনো বের হয়নাই) একটি এনিমেটেড মুভি ব্যাপক সাড়া ফেলেছে। অন্যান্য দেশের মুসলমানেরা এইটা নিয়া বেশ হাউকাউ শুরু করে দিসে। বাঙালী মুসলমানেরা সম্ভবত এখনো এই হুজুগের খবর পায়নাই
কারো মুভিটা দেখার ইচ্ছা হইলে আমার সাথে যোগাযোগ করুন। ৬০০ মেগাবাইটের মুভিটা নামানোর পথ বাতলে দেব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




