ধূমপান ছেড়ে দেয়া আসলে তেমন কঠিন কাজ না। প্রয়োজন শুধু মাইন্ড সেট আর নিজের উপরে নিয়ন্ত্রণ রাখা।
আজ প্রায় ২+ মাস হল আমি ধূমপান ছেড়েছি
রোজার মাসটা ধূমপায়ীদের জন্য খুব কস্টকর একটা মাস; এইবারের রোজায় আমি সেই কষ্ট থেকে মুক্ত
পূর্বে যখন কাউকে সিগারেট অফার করতাম আর সে বলতো "না আমি সিগারেট খাইনা"; তখন তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাতাম। মনের অজান্তেই তার থেকে একটু দূরে গিয়ে সিগারেট ধরাতাম; সেটা আসলে সম্মান থেকেই আসতো বলে মনেহয়।
এখন আমাকে অসভ্য ছেলে-মেয়েরা সিগারেট অফার করবে আর আমি তাদের গর্বের সাথে প্রত্যাখ্যান করে বলবো; "আমি সিগারেট খাইনা"।
ভাবতেই আনন্দ হচ্ছে
এখন দেখার বিষয় আমি কতদিন এর থেকে দূরে থাকতে পারি
বন্ধুবান্ধবদের কাছে অনুরোধ; আমার সামনে ধূমপান করবি না।
ধূমপান মৃত্যুর কারন।
এর থেকে দূরে থাকুন।
সিগারেট খাওয়ার মাঝে কোন কৃতিত্ব বা সম্মান নেই; বরং না খাওয়ার মধ্যে আছে
কাউকে যখন গর্বের সাথে বলবেন; "আমি সিগারেট খাইনা" তখন এর মধ্যেকার আনন্দটা বুঝতে পারবেন যা সিগারেটের পাছায় চোষা দেয়ার চাইতে অনেক অনেক গুন আনন্দের
গ্যারান্টি :
ফেবু পোস্ট লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




