মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা এর আগেও বহুবার হয়েছে। যেমন প্রধানমন্ত্রীর একটি ছবি যেন শেয়ার হতে না পারে তার জন্য ফেসবুক বন্ধ করে দেয়া, মহানবীর ভিডিও যেন কেউ দেখতে না পারে তাই ইউটিউব বন্ধ করে দেয়া, বাচ্চারা যেন হিন্দি না শিখতে পারে এর জন্য ডোরেমন প্রচারিত হয় এমন দুটি চ্যানেল বন্ধ করে দেয়া এমন শত উদাহরন।
এসব শুধুই যে মূর্খতা তাই শুধু নয়; বিপদজনকও বটে ।
যা বলতে চাই সেটা বুঝাতে একটা ঘটনা বলা দরকার।
আমাদের ঢাকা-বরিশাল রুটে তেমন কোন ভালো বাস নেই; চিটাগাং-সিলেট রুটে যে সব বাস চলাচলের অযোগ্য হয়ে যায় সেসব বাস বরিশাল রুটে নামানো হয়।
মাঝে কিছু ভলভো এসি বাস ওই রুটে নামানো হল। অন্যদের ব্যাবসা তখন গেল কমে।
বলুন তো অন্য বাস কোম্পানির তখন কি করা উচিৎ ছিল তাদের ব্যাবসা টিকিয়ে রাখতে???
তাদের উচিৎ ছিল ভালো কিছু এসি বাস নামানো।
২ ভাবে বড় হওয়া যায়; ১ নিজে ভালো করে অথবা ২ অন্যকে ভালো করতে না দিয়ে।
তারা ২ নাম্বার পন্থা অবলম্বন করলো। সামনে পেছনে ভলভো দেখলেই গুতা মাড়া শুরু করলো।
জানেন তো যে ভলভো বাসের একটা ইনডিকেটর লাইট নষ্ট হলেও ১০ হাজার টাকা লাগে নতুন একটা লাগাতে; তাই প্রতি যাত্রায় এতো এতো ক্ষতিপূরণ দিতে না পেড়ে এসি বাস সার্ভিসটাই দিতে হল বন্ধ করে।
আমরা বাঙ্গালীরা সবসময় ২ নাম্বার পথে বড় হতে চাই। নিজেরা ভালো করলেই যে অন্যদের দমন করা যায় আমরা সেটা ভুলে যাই।
স্টার জলসা বা জি বাংলা আমাদের বাংলার মানুষ কেন দেখে???
এর উত্তর জানতে বাংলাদেশী যে কোন একটা চ্যানেল ঘণ্টাখানেক দেখলেই বুঝে যাবেন কেন কেউ বাংলাদেশী চ্যানেল দ্যাখেনা।
আমার আম্মু স্টার জলসা বা জি বাংলার নিয়মিত দর্শক। একবার আমাকে চ্যালেঞ্জ করেছিলেন বাংলাদেশী কোন চ্যানেলের একটা প্রোগ্রাম পুরোটা দেখতে। বিশ্বাস করুন ৪৫ মিনিটে সেই অনুষ্ঠান শুরু করতে পারেনি পর্যন্ত শেষ করা তো দুরের কথা; যেখানে ১ ঘণ্টায় অনায়াসে স্টার জলসা বা জি বাংলার ২ টি নাটকের ২ পর্ব দেখে শেষ করে ফেলা যায়।
অনেক আগে যখন কেবল বিটিভি ছিল তখনকার নাটকের উদাহরন দেয়া বোকামি হবে তাই একান্নবর্তী, বন্ধন, স্পর্শের বাইরে, এক জনমে কিংবা রোড নম্বর ৬ বাড়ি নম্বর ৯ নাটক গুলোর উদাহরন ধরুন। তখন কিন্তু অন্য ভারতীয় চ্যানেল গুলো ছিল; কিন্তু আমরা তবুও এসব নাটক দেখার জন্য অপেক্ষা করতাম। কারন কি ??? কারন হল নাটক গুলোর কোয়ালিটি। এখনকার ঈদের নাটক দেখলেই বমি পায় সেখানে বাকি মাস গুলোয় কি দেখবো চিন্তা করুন।
সরকারের আসলে যেটা উচিৎ সেটা হল অন্তত কিছু চ্যানেলকে অনুদান দিয়ে বিজ্ঞাপনের চাপ কমানো। ভালো ভালো সিরিয়াল নাটক বানানোর জন্য অনুদান দেয়া। ভালো নির্মাতা আর ভালো গল্পের কিন্তু আমাদের অভাব নেই; অভাব আছে পৃষ্টপোষকতার।
আমাদের মা বোনেরা কিংবা আমরাও কিন্তু সেধে ভারতীয় চ্যানেল দেখিনা; আমাদের বাধ্য করা হয়। যতদিন বিকল্প বিনোদনের ব্যাবস্থা সরকার না করতে পারবে ততদিন ভারতীয় চ্যানেল বন্ধ করার কোন জুক্তিকতা আছে কি???
স্টার জলসা আর জি বাংলা বন্ধ করে দিলে আমাদের মা রা দেখবে কি ???
ত্বক ফর্সা করা স্নো ক্রিম আর সাবান শ্যাম্পুর অ্যাড???
বিশ্বাস করুন; অনুষ্ঠানের নামে বিজ্ঞাপন দেখানো আর অন্তত সপ্তাহে ৫ দিন প্রচারিত হয় এমন কোয়ালিটি সম্পন্ন ২ টি সিরিয়াল ই পারে আমাদের মা দের আবার বাংলা চ্যানেল দেখতে উৎসাহিত করতে।
যতদিন সেটা সম্ভব না হয় ততদিন স্টার জলসা আর জি বাংলা সহ যে কোন ইস্যুতে যে কোন চ্যানেল বন্ধ করে দেয়ার আমি ঘোড় বিরোধিতা করছি।
#SaveStarJolshaSaveZBangla
ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




