বাংলাদেশের স্বাধীনতা দিবস আজ। ৪২ বছর আগে এই দিনে স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু হয়েছিল, যে যুদ্ধের আজো পরিসমাপ্তি ঘটে নাই! বাংলাদেশের আকাশ বাতাস আজো পরাধীন। যুদ্ধাপরাধীদের অভয়ারণ্য এই ভূখণ্ড, মানবতা লুণ্ঠিত, মৌলিক অধিকার গুলো অধরাই আছে, শ্রম তার ঘামের ন্যায্য মূল্য থেকে বঞ্ছিত, অনিয়মের বেড়াজালে নিয়মটাই অনিয়ম হয়ে গেছে, প্রতিশ্রুতিগুলো বাতাসে শুধু ধ্বনিতই হয় বাস্তবে ধরা দেয়না, আপন স্বার্থে সবাই মগ্ন, মানুষের অনুভুতি গুলো পুঁজি করে খেলা হচ্ছে প্রতিনিয়ত। মানুষ নিয়ে কেউ ভাবে না, ক্ষমতা আর অর্থই সবার উদ্দেশ্য হয়ে আছে। ক্ষমতার অপব্যবহারের কোন ত্রুটিই কেউ রাখে না। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাই আজ নেই!!! স্বাধীনতাটাই পরাধীন হয়ে আছে!!
স্বপ্ন দেখি সত্যিকারের বিজয়ের। এমন একটি রাষ্ট্র হবে যেখানে মানুষকে মানুষ ভাবা হবে, বাংলাদেশ থাকবে সবার হৃদয়ে।
সবাইকে স্বাধীনতা দিবসে আরেকবার যুদ্ধের আহ্বান জানাচ্ছি, এই বাংলাদেশ আমাদের সকলের, আমাদেরকেই এই দেশটাকে গড়তে হবে। আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করি এবং দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করি।
আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয় . . . . .
ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে, আমরা করবো জয় নিশ্চয় . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





