ক্লাস এইট পর্যন্ত পড়েছি চট্টগ্রাম স্টিলমিল হাইস্কুলে। স্কুলের হক স্যারকে আমরা সবাই ভয় পেতাম তাঁর বিখ্যাত মারের জন্য। পড়া না পারলে হাসি মুখে চালিয়ে যেতেন সপাং সপাং, মনে হত আমাদের পড়া না পারাটা উনার কাছে অতি কাংখিত। উনার আরেকটা বিশেষ বৈশিষ্ট ছিল আওয়ামীলীগ প্রীতি। আওয়ামীলীগ সম্পর্কে উনার যে অগাধ জ্ঞান এবং আগ্রহ, এমনটা আর কারো কাছে দেখিনি। আমার ধারনা, আওয়ামীলীগের অনেক নামকরা নেতাও লীগ সম্পর্কে উনার চাইতে কম জানেন। শুনতাম, উনার ঘর ভর্তি ছিল রাজনৈতিক খবর সম্বলিত খবরের কাগজে। স্কুলের ছাত্ররা গবেষনা করে উনার মার খাওয়া থেকে রক্ষা পাবার মহান এক উপায় আবিস্কার করেছিল। যেদিন পড়া একটু কঠিন থাকতো, হক স্যার ক্লাসে আসার সাথে সাথে যেকোন একজন দাঁড়িয়ে স্যারকে বলত, "স্যার, শেখ কামাল তো শুনছি ব্যাংক ডাকাতি করছে"। স্যারকে আর পায় কে, উনি মহা বিক্রমে শেখ কামালের পক্ষে ফিরিস্তি দেয়া শুরু করতেন।তার শুরুটাও বেশ মজার, বলতেন "গাধা শুয়োর কইত্তোন, তোগোরে কনে কইছে এই কতা, বেগগিন মিছা কতা...."। এর পর অবিরাম চলতে থাকতো। আমরাও মহা খুশি, ক্লাস টাইম কোন দিক দিয়ে ফুরিয়ে যেত স্যার টেরই পেতেননা। স্কুল জীবনের সেই প্রিয়মুখগুলোর শেষ পরিণতি কেন যেন খুব কষ্টের। শুনেছিলাম, আমাদের সেই প্রিয় হক স্যার দুরারোগ্য পারকিনসন রোগে আক্রান্ত। বিধাতা উনার মস্তিষ্ক থেকে একে একে সব স্মৃতিগুলো মুছে দিয়েছেন। সেখানে শেখ কামাল, শেখ মুজিব, স্টিলমিল স্কুল, আমরা, কোনকিছুই আর অবশিষ্ট নেই। এভাবেই হয়তো সবকিছুর শেষ হয়।
হক স্যারের ক্লাস
নিখোঁজ সংবাদ

কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন
রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা
বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন
ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?
আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…

তারপর গল্পটা শেষ।
কিন্তু সত্যি কি এতটাই সহজ?
বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন
মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন
টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।

(... ...বাকিটুকু পড়ুন
আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক
আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক
ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়
বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।