আমাদের শিশুদের আমরা কি শেখাচ্ছি?
০১ লা জুন, ২০১০ ভোর ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা শিশু যখন ভুমিষ্ট হয়, সে থাকে সম্পূর্ন নিষ্পাপ, কলুষমুক্ত। ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে তার মাঝে ভাল বা খারাপ গুনগুলোর সমাবেশ ঘটতে থাকে। তার মানবিক বিকাশ কোন ধারায় ঘটবে, সেটা নির্ভর করে তার পরিবেশ এবং শিক্ষার উপর। আমাদের উচিৎ তাদের মানুষ হতে, সু-নাগরিক হতে সাহায্য করা। তাদের শেখানো দরকার কোনটা ন্যায়, কোনটা অন্যায়। এটাও শেখানো উচিৎ, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে, তবে আইন নিজের হাতে তুলে নেয়া যাবেনা। হিংসা বিদ্বেষ তাদের মনে কিছুতেই ছড়ানো উচিৎ না। এমনিতে হিংসা বিদ্বেষের কারনে আমরা অনেক পিছিয়ে পড়েছি। বৃটিশদের কাছ থেকে ভাল কিছু শিখতে না পারলেও তাদের দুইশ বছরের শাষনামলে আমাদের মাঝে একটা বদ অভ্যাস ভালভাবেই মিশে গেছে। সেটা হল আইন না মানার প্রবনতা। সবকিছুতেই, মানিনা, মানবোনা। আইন না মানার এই প্রবনতা আমাদের তাড়াতাড়ি পরিহার করতে হবে। আজ কালের কন্ঠে দেখলাম নারানগন্জের একটা নিউজ। স্কুলের শিশুরা নদী দখলকারীর কুশপুত্তলিকা বানিয়ে সেটাকে আক্রমন করছে। এটা নিশ্চিত যে এই আইডিয়া আমাদের মত বড়দের মাথা থেকেই এসেছে। হয়তো ঐসব স্কুলের সম্মানিত শিক্ষকরা ছাত্রদের এটা শেখাচ্ছেন। কোমলমতি শিশুগুলোকে শেখানো হচ্ছে, তোমরা চাইলেই যে কাউকে লাথি মারতে পার, আইন নিজের হাতে তুলে নিতে পার। আমরা, বড়রাই ওদের সন্ত্রাসী বানাচ্ছি। এদেশের অতীত বর্তমানতো গেছেই, ভবিষ্যতও ছারাখার করছি আমরা।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫
সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন