বাই, আর থাইকপার না পাইরা নয়া রাজনীতির দল খুললাম। আমার দলের কাজকাম হইবেক এইরূপ -
১। আমার দলের নাওয়ের লগে ইঞ্জিন থাকপে... ইঞ্জিন ছাড়া দলের নাও বরদাশত করা হইবেক না
২। আমার দলের খালি ধানের শীষ দিয়া হইবেক না, গম ডাল, ভুট্টা, সয়াবিন আর সবকিছুর বীজ মিশাইয়া মাইনশেরে সুষম খানা-খাইদ্য সরবরাহ করা হইবেক
৩। আমার ক্ষেতের মইদ্ধ্যে “নো লাঙ্গল”, খালি ট্রাক্টর...
৪। দাঁড়িপাল্লা হইবেক ডিজিলগ (ডিজিটাল+এনালগ)...
৫। কুনোরকমের হেফাজতি কাজ-কাম চইলবে না, নিজের হেফাজত নিজেরেই
করিতে হইবে (না, কইরতে পাইরলে মুড়ি খাতি হবি)
৬। কেউ বিকল্প কিছুর কতা কইতে পাইরবে না
৭। “আমার ইচ্ছায় কিছুনা, সবার ইচ্ছায় সব আর কারো ইচ্ছায় কিছুনা, আমার ইচ্ছায় সব” এইটা হইল গিয়া মন্ত্রের মূলে থাইকপে
যেই কতাগুলা নিজে থেইক্কা জাইন্যা লইবেনঃ ৪ নাম্বারের ডিজিলগ কি, এই প্রশ্ন করা যাবি না; মুড়ি কই থেইকে আইসপে, সেই খবর আমার পার্টি দিবে না; মূল মন্ত্র লইয়া কুনো কথা হইবে না ইত্যাদি ইত্যাদি...
কারো যদি এইডা গায়ে লাইগ্যা যায়, কই লাগসে আমারে ইটটু জানাই দিয়েন... তীব্র নিন্দা আর সহানুভুতি প্রকাশ করিনা ম্যালাদিন হইল।
ও ভালা কতা দলের নাম হইবেক “মুশকিল আসান পার্টি”
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


