somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে ছারপোকা নিয়েও নিউজ হচ্ছে ঘটনা কি অন্য কিছু....

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলানিউজটোয়েন্টিফোর.কম হলুদ সাংবাদিকতা দেখুন কোন পর্যায়ে পৌছেছে।

সোহাগ পরিবহনে আবারও ছারপোকা!

আবারও সোহাগ পরিবহনের বাসে ছারপোকার উৎপাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ওই পরিবহনের এসি বাসে ভ্রমণের সময় ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সানজিদা আক্তার নামের এক যাত্রী মোবাইল ফোনে বাংলানিউজকে বাসের সিটে ছারপোকা ও যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিলম্বে পৌঁছানোর অভিযোগ করেন।

একই অভিযোগে পরিবেশ অধিদপ্তর গত ৩ জুলাই এই পরিবহন কোম্পানিকে ৪ লাখ টাকা জরিমানা করেছিলো।

সানজিদা আক্তার বাংলানিউজকে জানান, সোমবার সোহাগ পরিবহনের ঢাকা থেকে খুলনাগামী বাসে এক হাজার টাকায় টিকিট কিনেন তিনি। টিকিট নাম্বার অটউ ৯১২০১৪৬, কোচ নাম্বার এস-৪৫৫। এদিন বিকাল তিনটা ৫০ মিনিটে কল্যাণপুর থেকে খুলনার উদ্দেশে রওনা হন। সাভার পার হবার পরে স্ক্যানিয়া বাসের তার আসনে বসে থাকতে শুরু হয় ছাড়পোকার উৎপাত, বিষয়টি বাসের গাইড মিজানকে জানালে তিনি সামান্য মশা মারার অ্যারোসোল এনে স্প্রে করে দিয়েই দায় এড়িয়ে যান।

খুলনা যাওয়ার পথে বাসটি দৌলতদিয়া ঘাট পার হয়ে প্রথমে বিকল হয়ে প্রায় আধা ঘণ্টা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, দ্বিতীয় দফা বিকল হয় মধুখালী ব্রিজ পার হয়ে, সেখানে প্রায় দে’ড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে বাসটি। এর পর নিদিষ্ট সময়ের প্রায় দুই ঘণ্টা পর খুলনা পৌঁছায় সোহাগ পরিবহনের বাসটি।

তিনি অভিযোগ করে বলেন, সোহাগ পরিবহনের ওই বাসের আসন থেকে দুটি ছারপোকা পেয়েছেন।
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বিভিন্ন স্থানে অভিযোগ করবেন বলে জানান।

এ ব্যাপারে সোহাগ পরিবহনের জেনারেল ম্যানেজার নাসির উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে সোহাগ পরিবহনের বুকিং এক্সিকিউটিভ মেলী নামের এক নারী বাংলানিউজকে বলেন, ``এখন অফিসে কেউ নেই। আপনি অন্য সময় যোগাযোগ করেন।``

এর আগে সোহাগ পরিবহনের বাসে ছারপোকা পাওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ মুনীর চৌধুরী গত ৩ জুলাই ওই প্রতিষ্ঠান থেকে জরিমানার টাকা আদায় করেন।

সোহাগ পরিবহনে ভ্রমণ করার সময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে তিন বার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এ সময় কয়েকটি আসনে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব শুরু হলে যাত্রীরা অস্বস্তিতে পড়েন।

ওই ঘটনায় সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে অধিদপ্তরে তলব করে জরিমানা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে একই অভিযোগ পাওয়া গেলে বাস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়েছিলো।


সূত্র
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৪
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×