somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্ডিয়ার ভিসা দূর্নীতির একাল সেকাল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাল ২০০৬

চার বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম রোজার ঈদে দার্জিলিং যাবো। জীবনে প্রথম দেশের বাইরে যাবো। চরম উত্তেজনা চার জনের মধ্যেই। সবার-ই পাসপোর্ট আছে। এখন শুধু ইন্ডিয়ার ভিসা নিতে হবে। ভিসা নেবার জন্য সকাল ৮টায় পৌছে গেলাম গুলশানের ইন্ডিয়ার অ্যাম্বাসিতে। কিন্তু ইন্ডিয়ার অ্যাম্বাসির সামনে শত শত লোককে বিধ্বস্ত অবস্থায় লাইনে দাড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে গেলাম। জানতে পারলাম লাইনে দাড়িয়ে থাকা লোকেদের কেউ আগের দিন বিকালে কেউ বা আগের দিন সকাল থেকে লাইনে দাড়িয়ে আছে। লাইনে প্রায় দুই থেকে তিন'শ জন দাড়িয়ে আছে। তাদের মধ্যে শুধু প্রথম ৭০ থেকে ৮০ জন শুধু ফাইল জমা দিতে পারবে। লাইনে দাড়িয়ে কোন লাভ হবে না দেখে দালাল শ্রেণী কাউকে খুঁজছিলাম, পেয়েও গেলাম একজন কে কিন্তু টাকার পরিমান শুনে দমে গেলাম। পরিকল্পনা করলাম বিকাল থেকে লাইনে দাঁড়াবো। যাতে পরেরদিন সকালে প্রথম ৭০ জনের ভিতর থাকতে পারি।

রোজার দিন তাই সবাই বাসায় চলে গেলাম। পরিকল্পনা করলাম ২ জন বিকালে থেকে রাত ১টা পর্যন্ত বাকী ২জন রাত ১টা থেকে পরদিন সকল পর্যন্ত লাইনে দাঁড়াবো। বিকাল ৪ টা দিয়ে এসে দেখি পরদিনের জন্য লাইন তৈরি হয়ে গেছে সামনে শুধু ১৫ জন। আমরা ১৫ জনের পিছনে দেখে মনে আনন্দে লাইনে দাড়িয়ে গেলাম। লাইনেই ইফতার সেহেরী করলাম।

পরদিন সকাল ৭.৩০ মিনিট সামনে মাত্র ১৫ জন আর আমাদের পিছনে প্রায় ৩০০ জন লোক লাইনে। গর্বে আর আনন্দ আছি। আজ আমাদের ফাইল জমা দিতে ঠেকায় কে ? কিন্তু অল্প সময়ের মধ্যেই দ্রুত অবস্থার পরিবর্তন হতে শুরু করল। এক শিখ ব্যক্তি এসেই এক গাড়ি পুলিশ ডেকে আনল। আর পুলিশকে বলল এখান থেকে সব লোক সরিয়ে দিতে। পুলিশ এসেই লাইনের সব লোককে লাঠি নিয়ে দৌড়ানি দিল। অ্যাম্বাসির ভিতর থেকে ২/৩ জন সিকিউরিটি গার্ড এসে বলল যারা ৫০০ টাকা দিতে রাজি আছেন শুধুই তারাই ফাইল জমা দিতে পারবেন। পুলিশের ভয়ে কেউ কোন কথা বলতে পারল না। নতুন আরেকটি লাইন তৈরি হল গার্ডরা ৫০০ টাকা সহ ফাইল নিয়ে সেই শিখ ব্যক্তি হাতে দিল। উনি ফাইলের উপর একটি সাইন করে দিল। যাদের ফাইলে সাইন আছে শুধু তারাই ভিতর ঢুকতে পারল, ফাইল জমা দেবার জন্য। আর দূর থেকে বিধ্বস্ত বাকীরা এই দূর্নীতি দেখতে থাকলো।

সাল ২০১৪

প্রায় ১০ বছর পর ইন্ডিয়ার ভিসার জন্য এখন আর সারা রাত লাইনে দাড়িয়ে পরদিন পুলিশেরও দৌড়ানি খেতে হয় না। সেই সময় বিশেষ কিছু নির্দিষ্ট সময় ইন্ডিয়ার ভিসা পাওয়া নিয়ে দূর্নীতি হোত। এখন সবকিছুই অনলাইন ভিত্তিক, তাই ভাবলাম এখন হয়তো দূর্নীতি হবার সুযোগ নেই। কিন্তু এখনকার ইন্ডিয়ার ভিসা নিয়ে দূর্নীতির অবস্থা আরও ভয়াবহ। এখন কেউই টাকা ছাড়া ভিসা জমা দেবার ডেট পায় না। ইন্ডিয়ার অ্যাম্বাসির কতিপয় কর্মকর্তারা সিন্ডিকেট করে রেখেছে। তাদের মাধ্যম ছাড়া কেউ ডেট নিতে পারে না। এখন ডেট নিতে হলে ক্ষেত্রবিশেষ ১০০০-৩০০০ টাকা দিতে হয় ।

প্রতিদিন দিন গড়ে প্রায় ৩০০০ ভিসা ফাইল জমা পড়ে। ফাইল প্রতি নূন্যতম ১০০০ টাকা দিলে, গড়ে দৈনিক ৩০,০০,০০০/= (ত্রিশ লক্ষ) টাকার দূর্নীতি হচ্ছে। যা মাসে দাঁড়ায় ৬,৬০,০০,০০০/= (সাড়ে ছয় কোটি) টাকা এবং বছরে যা প্রায় ৮০ কোটি টাকার দূর্নীতি।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×