somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন কোটাধারীর জবানবন্দি

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবার মুক্তিযোদ্ধা পরিচয়টা আমাকে যথেষ্ট পরিমাণ বিব্রত করে। বিব্রত হওয়াটা খুবই যুক্তিযুক্ত। কারণ হল মুক্তিযোদ্ধা কোটা। আমি সারাজীবন শুনে আসছি আমাদের ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আছে। আমরা চাকুরিতে সুবিধা পাবো, ভর্তিতে সুবিধা পাবো ব্লা ব্লা ব্লা। ইদানিং বিষয়টা এমন দাঁড়িয়েছে যে বাবা মুক্তিযোদ্ধা শুনলেই মানুষের চোখ আপনা আপনিই বাঁকা হয়ে যায়। অনেকেরই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দীর্ঘশ্বাসটা যোদ্ধার সন্তান হতে না পারার দীর্ঘশ্বাস নয়। আমার ঝকঝকে ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘশ্বাস। কিন্তু কেউ আমাকে কখনো জিজ্ঞেস করে নি এটা নিয়ে আমি কী ভাবি। জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করে নি। তাই আমি নিজেই আমার ভাবনা গুলো লিখছি। পড়া না পড়া আপনার ব্যাপার।

আমি ব্যাক্তিগত ভাবে কোটা ব্যবস্থার ঘোরতর বিরোধী। সাধারণত কোটা ব্যাবহার করা হয় পিছিয়ে পড়া মানুষকে সামনে নিয়ে আসার জন্য। যেমন, আপনারা সবাই একসাথে দৌড় শুরু করলেন। সবাই এগিয়ে গেল। একজন তার প্রতিবন্ধকতার জন্য পিছিয়ে পড়ল। আপনারা একটু থেমে তাকে এগিয়ে আসার সুযোগ করে দিলেন। কিন্তু আমার তো কোন প্রতিবন্ধকতা নেই। আমার জন্য অন্যরা কেন জায়গা করে দেবে? কিংবা কেউ যদি দেশের প্রতি কোন বড় অবদান রাখে তাহলে তার জন্য একটা কোটার ব্যবস্থা করাই যায়। আমার বাবা দেশকে স্বাধীন করেছেন। পাকিস্তানি ক্যাম্প থেকে কেবল মাত্র ভাগ্যের জোরে ফিরে এসেছেন। তিনি আজীবন বাংলাদেশের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার আলাদা শ্রদ্ধা এবং সম্মানের দাবিদার। তিনি একটা কেন, একশ টা সুবিধা পেতে পারেন। কিন্তু আমি কেন পাবো? আমি কী করেছি? জীবন বাজি রেখে যুদ্ধ করা তো দূরের কথা, রাস্তা দিয়ে চিপস খেতে খেতে হেঁটে যাই। তারপর চিপস শেষ হলে চিপসের প্যাকেটটা রাস্তার পাশেই ছুঁড়ে মারি। এই আমার কোন অধিকার নেই আলাদা সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এই আমার কোন অধিকার নেই আলাদা কোটায় সরকারি চাকুরি করার। এই আমার কোন অধিকার নেই কম যোগ্যতা নিয়ে বিসিএস ক্যাডার হওয়ার। আমার বাবা যুদ্ধ করেছিলেন একটি বৈষম্যহীন দেশ গড়ার জন্য। এখন তার ছেলে মেয়েকেই ব্যাবহার করা হচ্ছে বৈষম্যের হাতিয়ার হিসেবে। এই কোটা আমার বাবা চান না। এই কোটা আমি চাই না। এই কোটা আমার বাবার অপমান। এই কোটা আমার লজ্জা।

আমার কোটার দরকার নেই। আপনারা আমার বাবাদের নিরাপত্তা নিশ্চিত করুন। দেশের প্রতিটি মুক্তিযোদ্ধা যেন সম্মান নিয়ে বাকিটা জীবন বাঁচতে পারে সেই ব্যবস্থা করুন। আর কোন মুক্তিযোদ্ধা যেন না খেয়ে মারা না যায়। যোদ্ধার সন্তানদের মাথায় তুলে নাচতে হবে না। তাদের যোগ্যতা আছে। সেটা প্রমাণের সুযোগ দিন। যে দেশে মুক্তিযোদ্ধারা রিকশা চালিয়ে জীবনধারণ করে সেদেশে মুক্তিযোদ্ধা কোটা একটা উপহাস। আগে যোদ্ধাদের বেঁচে থাকা নিশ্চিত করুন। তার সন্তানদের খাওয়া পড়ার জন্য যেন তাদের ভিক্ষা না করতে হয় এতটুকুই তার সন্তানরা আপনাদের কাছে চায়। কোন আলাদা কোটা নয়।

একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গর্ববোধ করতে চাই। আমাকে সেই সুযোগ দিন। দোহাই লাগে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×