এক পাগলের গল্প
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় লোকটা ছিল আমার কাছে বিরাট বিস্ময়। কখনো দেখতাম লোকটার দুইটা হাত। আবার মাঝেমধ্যে দেখতাম একটা। লোকটার ডান হাতটা হটাৎ হটাৎ কোথায় যেন গায়েব হয়ে যেত। পরে জেনেছি ওটা নকল হাত। কখনো লাগান। কখনো লাগান না। আরো পরে যেটা জেনেছি উনার ওই হাতটা নাকি মুক্তিযুদ্ধের সময় গুলির আঘাতে উড়ে গিয়েছিল।
এই রহস্য উন্মোচনের পর পরই আমি নতুন এক রহস্যের মুখোমুখি হই। আমি একসময় আবিষ্কার করি লোকটা আসলে একটা পাগল। তার পাগলামিটা আজিব কিসিমের। উনি বেশিরভাগ সময় রাস্তায় হাঁটেন। হাঁটার সময় উনি পাগলামিটা করেন। উনার চলার পথে যতগুলো আবর্জনা পড়ে, টুকরো কাগজ, শুকনো পাতা, চিপসের প্যাকেট, খালি বোতল, পুরনো পত্রিকা, সব উনি সযত্নে কুড়িয়ে নেন। সারাদিন তিনি এসব যোগাড় করেন। রাতের বেলা পুড়িয়ে ফেলেন। এভাবেই চলছে বছরের পর বছর। না। উনি পাগল নন। উনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ। উনার অভাবও নেই। আমাদের এলাকায়ই একটা বাড়ির মালিক উনি। সুস্থ মানুষেরও কিছু পাগলামি থাকে। এটা উনার তেমনই একটা পাগলামি। পাগলামিটার জন্ম ভালোবাসা থেকে। দায়িত্ববোধ থেকে।
একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। নিজের একটা হাত উৎসর্গ করেছেন দেশের স্বাধীনতার জন্য। অপর হাতটি দিয়ে পরম মমতায় স্বাধীন দেশের আবর্জনা পরিষ্কার করে যাচ্ছেন। একা।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১
কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।
কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!
তাহলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন