somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভু-কম্পন

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি ঘোরতর ব্যস্ত। সমস্ত মনোযোগ ব্যস্ততায়। হঠাৎ মনে হল বিছানাটা কাঁপছে। একটু পর আর মনে হওয়া-হওয়ির কোন ব্যাপার নাই, বিছানাটা দুলছে। উঁহু তাও নয়, পুরো বাড়িটাই দুলছে। জিনিসপত্র আছড়ে পড়ছে।

শান্তা গভীর ঘুম থেকে ধরমড় করে উঠে বসল। আমার কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলল, 'এই ! কি হয়েছে !!'
আমি বললাম, 'ভুমিকম্প হচ্ছে'। শান্তা আতঙ্কিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল খানিকক্ষণ। তারপর ছুটে বেরিয়ে যেতে উদ্যত হল। আমি ওকে ধরে ফেললাম। বলা যায় না, আতঙ্কে সদর দরজায় না গিয়ে ব্যালেকনি থেকে লাফিয়ে পড়তে পারে। তাছাড়া তখন আর ছুটোছুটি করে লাভ নেই। ভুমিকম্প থেমে গেছে।

কিন্তু ততক্ষণে মানুষজন বেরিয়ে এসেছে। কম্পনের অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছে। শান্তাও বেরিয়ে অভিজ্ঞতার বর্ণনায় যুক্ত হতে চাইল। আমি শান্তাকে বোঝালাম, ভুমিকম্পর অভিজ্ঞতা তো আমাদের নিজেদের হয়েছে। অন্যদের অভিজ্ঞতা ধার করার দরকার কি !
শান্তা সহমত হল কিনা বোঝা গেল না, তবে বেরুল না। চুপ করে শুয়ে রইল। বেচারির ঘুমটা নষ্ট হল।

কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠল। সিদ্ধেশ্বরী থেকে রাসেলের ফোন। রাসেল খুবই উত্তেজিত হয়ে জানতে চাইল আমার এখানে ভুমিকম্প হয়েছে কিনা। হয়েছে, জানালাম। তারপর রাসেল তার অভিজ্ঞতা বর্ণনা করতে লাগল। আমি কিছুক্ষণ শুনে প্রশ্ন করলাম, 'ডরাইছস?'
রাসেল ততোধিক উত্তেজিত হয়ে বলল, 'ডরামু না?' আরও কিছু কথার পর রাসেলকে ঘুমাতে বলে ফোন রাখলাম।
একটু পর আবার ফোন বেজে উঠল। দেখি নতুন বাজার থেকে জাকির ভাই। এতদূর ছড়িয়েছে কম্পন !!

রিসিভ করার সঙ্গে সঙ্গে জাকির ভাই বললেন, 'মুবিন, ভুমিকম্প দেখছ?'

'-জ্বী জাকির ভাই টের পাইছি।'বললাম।
জাকির ভাই মনে হল বিস্মিত হলেন। বিস্মিত কন্ঠে বললেন, 'বলো কি ! পুরা ঢাকা শহরের মানুষ রাস্তায় নাইম্যা গেছে আর তুমি টের পাইছ !!

আমার একটু লজ্জা লাগল। ঘটনার গুরুত্ব না বুঝে আমিই হাল্কাভাবে নিয়েছি। বোঝা গেল জাকির ভাই ঘটনার গুরুত্বকে অবজ্ঞা করেন নি। নিশ্চিত হতে জিজ্ঞেস করলাম, 'আপনিও রাস্তায় নাকি?'

জাকির ভাই বললেন, 'হ্যাঁ, ভুমিকম্পর পরবর্তী ধাক্কার অপেক্ষায় আছি। একবার হলে তার কিছুক্ষণ পরে আরও একবার হওয়ার কথা। তার অপেক্ষা।'

আমি সশব্দে হেসে ফেললাম। জাকির ভাই বললেন, 'শোন, এক লোকের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে। সে লোক গেল আরেকজনের কাছে সাহায্য চাইতে, যে ভাই আগুন লেগে তো আমার সর্বস্ব পুড়ে গেছে। আমাকে সাহায্য করেন। তখন যার কাছে সাহায্য চাইল সে বলে, যে ভাই এখন কিছু নাই। এর পরের আবার আগুন লাগুক তখন দেবো নে।'

আমার হাসির মাত্রা বাড়লো।
জাকির ভাই তখনও বলে চলেছেন, 'আমিও আরেকবার আগুন লাগার অপেক্ষায় আছি। দেখি ভুমিকম্প আরেকটা আসো কিনা।'

'-এখন আর আসবে না জাকির ভাই। আসলে দুই একদিন পরে আসবে। ঘুমায় থাকেন গিয়ে।'

'-আচ্ছা আমি দেখি একটু। তুমি ঘুমাও'
বলে ফোন রাখলেন।

শান্তার আতঙ্ক তখনও কাটে নি। আমি ওকে ঘুমাতে বলে ভাবতে লাগলাম পরের বারের আগুনটা সত্যিই লাগবে ? কতটা ভয়ঙ্কর হবে সেই আগুন ? আমাদের ঢাকা শহরের মেয়াদ উত্তীর্ণ ভবনগুলো সইতে পারবে তো সে ধাক্কা ?
জানুয়ারি ৪, ২০১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×