somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটা পৃথিবীর, কিংবা তোমার

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমার সঙ্গে কথা হয় না।
কতগুলো বছর তোমার সঙ্গে কথা হয় না!
শত যুগ হবে কি? নাকি লক্ষ বছর?
তাহলে এক কোটি বছর হবে মনে হয়।

তারও বেশী! বল কি! আজন্ম নাকি!
না, তা নয় বোধ হয়, তাই না?
বিশ্বব্রহ্মান্ডর বয়স তো তেরো দশমিক
সাত, পৃথিবীর সাড়ে চার বিলিয়ন বছর।

জন্মের পর থেকে আমার মতো করেই
বিগব্যাংয়ের পর এই বিশ্বব্রহ্মান্ডটাও
নয় দশমিক দুই বিলিয়ন বছর ধরে
পৃথিবীর অপেক্ষায় ছিল, সে তো জানোই।

প্রথম যেদিন পৃথিবীর সঙ্গে দেখা, তখন
বলতে গেলেই উত্তাপ ছড়াতো পৃথিবীটা
তোমার মতো করেই, নয়ত ছুটে পালাতো
কক্ষপথে, চারশ’ ষাট কোটি বছর আগে।

তারপর ধীরে ধীরে একটু একটু করে শীতল
হতে হতে একদিন হঠাৎ পৃথিবী কাঁদতে শুরু
করল; আহা! সে কি কান্না! সকাল দুপুর রাত
কোটি কোটি বছর বুক ভাসানো কান্না কেবল।

কান্না ঝরানো বৃষ্টিতে পৃথিবীর বুকের কঠিন
পাথরেরা গলতে গলতে মাটি হতে থাকে
তখনও পৃথিবী সবুজ নয়, নয় উর্বর,
নেই প্রাণ, অথচ কি ভীষণ অভিমান!

খুব প্রবল প্রাণীবিহীন প্রাণহীন তখন পৃথিবী
বিশ্বব্রহ্মান্ড পরম মমতায় জড়িয়ে থেকে
আগলে রেখে পৃথিবীর বুকে জমা দুঃখদের
প্রবহমান নদী আর সাগর গড়তে দিল চাঁদ।

পৃথিবীর ছোঁয়ায় মৃত চাঁদও জীবন্ত হলো
এল জোয়ার, বইলো হাওয়া, জাগলো স্পন্দন
নিষ্প্রাণ যৌগগুলো নড়ে উঠল প্রাণস্পন্দনে
কি অসম্ভব স্পন্দন আর জীবনীশক্তির প্রাণ।

তোমারও কি চলছে এখন ডায়নোসর কাল?
চারপাশ জুড়ে কেবলই মাংসাশী লড়াই?
চাঁদকে কি দিই নি তোমার জোয়ার তুলতে?
হাওয়াদের কি বলি নি ঝুমুরে দমকা বইতে?

বুকের গহীনে অষ্টাদশীর তন্দ্রাভাঙা আকুলতা
স্পন্দনে দোলে হৃদপিন্ডর ছন্দময়তা
চাঁদের টানে ফুসফুসের সবেগ হওয়া- তুমি
শোনই না! পৃথিবীর মতোই উত্তাপে পালাও।

আর আমি এখনও বিশ্বব্রহ্মান্ডর মতোই
চেয়ে চেয়ে তোমার কক্ষপথ পরিভ্রমণ দেখি
তোমার দিকে ছুটে যাওয়া গ্রহাণুদের বুকে নিই,
আবার কখনও তোমার বুকেই সুনামি তুলি।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন বুনাচ্ছো

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:১৫


উম্মুখ চোখে কি দেখো
উম্মাদ মনে কিছু ভাবো
তোমার স্বার্থপরা ছাড়ো
দেখো সোনালি অতীত
কিংবা সম্প্রীতির অভয়
মাঠ-বলো বিচার করবে
বিবেকের কাঠগড়া দাঁড়িয়ে
স্বপ্ন বুনাচ্ছো বেশ ভালই;
ভাল কাজের প্রতিপক্ষ করো
কিন্তু রক্তাক্ত লাশ আর নয়;

২৫-৬-২৬
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×