নিধি
২২ শে জুন, ২০২১ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুদ্র নাকি দুঃখ নেবে না
কাব্য করে রুদ্র বলে
রুদ্র নাকি মানুষ
যন্ত্র নাকি না
মানুষ হওয়া যেন সোজা
জীবনটা কি তুলোর পেঁজা!
কুঁজ থাকে না পিঠ
বাঁকা হাঁটে না
কুঁজো হয়ে স্বস্তি খোঁজা
আর লোকেদের হয়ে মজা
আপন জীবন সুখ
দুঃখ নেবে না
চুপটি করে দেখি স্বপন
দুঃখ আমার একলা আপন
গোপন যে তাই খুব
কাউরে বলি না
বুকে যে তার জল বরষা
ঠোঁটে ছোঁড়ে শিল-বর্শা
ঢাল তলোয়ার ছাড়া
নিধি আমি হারা
বর্শা নিতে পাতি পাঁজর
বুকটা তবু ওরই হাঁপর
কপট রাগে চায়
তবু আমার পানেই ধায়
রক্তক্ষরণ তার একা না
চুপটি আমি বলতে মানা
ডাকলে কাছে হায়
তবু আমারে খেদায়
পাঁজর পেতে ওই তবু নিই
রক্তক্ষরণ বুঝতে না দিই
খিলখিলিয়ে হাসে
অবাক আমি পাশে
মান অপমান শিকেয় তুলে
ঠিক যে আমি থাকি মূলে
তখন অপারগ
জানি আমি সব
দেখি আমি দৃষ্টি সরল
বুকের ভেতর খুব যে কোমল
পালাতে যে চায়
তবু আমারই হায় দায়
কপট ঠোঁটে দৃষ্টি সজল
কত কথা বলতে ব্যাকুল
বলতে যে না পায়
বুকটা ভেঙে যায়
পথটা তবু চেয়ে থাকি
এই বুঝি সে উঠবে ডাকি
বসে সেও হায়
হৃদয় ভেঙে যায়
শেষে স্বার্থপরের বিজ্ঞাপনে
গ্রীবা তুলে চায়
ঠায় দাঁড়াব একলা পথে
শেকড় গজাক পায়
মানুষ আমি যন্ত্র হবো না
দুঃখ দেবে কষ্ট নেব
বুকের টানের মন্ত্র দেব
কিন্তু আমি ফিরে যাব না
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২১ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন