দুঃখকাব্য
১১ ই জুলাই, ২০২১ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা-সকাল আড্ডা মারে
সময় যে ভোর ছয়টা রোজে
কাঠফাটা রোদ পথে ঘুরেও
চোখ দুটা না বোজে
আড্ডা চলে রাত্রিদিন
আড্ডা নিশি ভোরে
দিননিশীথে কাটি মাটি
ফাটা কপাল জুড়ে
সন্ধ্যা থেকে আড্ডা সকাল
ছয়টা বাজায় রোজই
কাঠরোদে রোজ পথে ঘুরে
চোখ দুটা না মুদি
একলা আমি দোকলা ও যে
আড্ডা মারার ফাঁকে
আড়-ভাবনায় আমায় ভেবে
মিচকা হাসি হাসে
লম্বা শ্বাসে বুকটা হাঁপর
আমি বেচারার
কুটকুটিয়ে ও হাসে লয়ে
চৌকিদার চামার
একলা আমি না ঘুমিয়ে
রাজ্যকথা বুনি
আমার আকাশবৃষ্টি ও যে
অঝোর ঝরে মনই
ওর পথেতে চোখটা মেলে
ভাবনা খালি বুক
একলা আমি অপেক্ষাতে
দেখায় না যে মুখ
চেনা লোকে অচিন ভানে
চিনতে আমায় মানা
ওর বুকেতে সুর যে আমি
ঠিক যে আমার জানা
পাঁজর কোণের ডাক শোনে না
ডাকি তবু কান পাতে না
বুকের গভীর গান শোনে না
অচিন লোকের ডালি
রাত দুপুরে অচিন লয়েই
আড্ডা মারে খালি
আমি কিছু বলতে গেলেই
আমায় মারে গালি
আড্ডা চলে দিনরাত্রি
রাত্রি নিশি ভোর
কলম হাতে কাটি মাটি
ফাটা কপাল মোর
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন