হতে পারি আমি নিঃসঙ্গ পথিক
পৃথিবীর এই পথে,
আরও সহস্র ক্রোশ আমায় হাঁটতে হবে
এ দু’পায়ে ভর করে।
কেউ নেই, কেউ আসবে কিনা-
তা আজ অজানা।
কেউ আসুক আর নাইবা আসুক,
পথ চলা চলবে অবিরাম।
পৃথিবীর সহস্র ক্রোশ আমি চলেছি একা।
আমার চলার শুরুতে হাত ধরে ধরে
যারা আমায় শিখিয়েছে পথ চলা,
তারাও ধীরে ধীরে ছেড়ে দিয়েছে আমায়,
চলতে দিয়েছে নিজের মতন।
ভীত আমি, আতঙ্কিত হয়ে পড়তে যেয়েও
দাঁড়িয়েছি দু’পায়ে ভর করে।
তাই বাকিটা পথ একলা চলায় নেই
কোন ভয় আমার।
হয়ত ক্লান্তি এসে ভর করবে,
পরিশ্রমে কপাল বেয়ে নামবে ঘাম,
কপালের সেই ঘাম মুছে দেয়ার
কেউ হয়ত থাকবে না-
তাই কি?
নিজের হাত আর পকেটে রুমাল অথবা টিস্যু
তো থেকে যাবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




