তারিখ: ২৬ মার্চ, ২০১৬।
সময় রাত ২.৫৬।
নিদ্রামগ্ন আমি। হঠাতই আমার মোবাইল বেজে উঠল, অপরিচিত নাম্বার।
আমি: হ্যালো।
মোবাইলের কণ্ঠ: আসসালামু আলাইকুম (নাকি স্বর)
(জানালা দিয়ে বাইরে পূর্ণিমার জ্যোছনা দেখে)
আমি: ওয়ালাইকুম আসসালাম। (সালামের জবাব দেয়া ওয়াযিব)
অত:পর কল কেটে দিলাম, কারণ মাঝ রাত্রিতে ক্লান্তাবস্থায় জ্বীনের বাদশার সাথে ফোনালাপে বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না।
তারিখ: ২৭ মার্চ, ২০১৬।
সময় ভোর রাত ৪.১৫।
মোবাইলে "জ্বীনের বাদশা" নামে সেভ করা নাম্বার থেকে কল আসে।
মোবাইলের কল রিসিভ করি কিন্তু কোন কথা বলি না। অপরদিক থেকে নাকি সুরে ভেসে আসে পুরুষ কণ্ঠের ২/৩ টা লাইনঃ " ...... তুই মুসলমানের বেটা?... ... " ঐটুকু বাদে আর কিছু মনে আসছে না।
তারপর আমি ফোন না কেটে পাশে রেখে আবার ঘুমে তলিয়ে যাই, কিন্চিত অসুস্থ কিন্তু খুবই ক্লান্ত ছিলাম বলে কথা চালিয়ে যাওয়া সম্ভব হয় নি।
আজ রাতে আবার ফোনের অপেক্ষায় আছি।
কারো জ্বীনের বাদশার সাথে কথা বলার ইচ্ছে হলে, যোগাযোগ করুন:
০১৯৬৫-৪৬২৫০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


