এ-ই তুমি এলে বলে, মানব হৃদয় অপেক্ষায়,
ভালোবাসার নিয়ম নীতি শেখাবে এই আমায়।
মানবীর প্রেম ও কামে সিক্ত হব নির্দ্বিধায়,
তুমি আমার সেই মানবী যাকে সব দেয়া যায়।
জান না-কি ভালবাসা কি করে বাসা যায়?
চেন না- তাতে কি? সময়েই নিবে চিনে;
এর মাঝে থাকবে কি প্রেমবিনা জীবনে?
নষ্ট করার কি প্রয়োজন ছোট্ট জীবন প্রেমহীনে?
তারচেয়ে বরং এসো চলে, ভালোবাসি দু'জনে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


