একটা বিকেল,আজ একটা আকাশ- নীলাভ ছেড়ে
গেরুয়া বরণ করছে ধারন, বর্ণ হরণ হঠাৎ করে!
উড়ছে বাতাস উথাল-পাথাল, বইছে হাওয়া বেহিসেবি,
ধুসর মেঘের উষর চলন, লালের সাথে নীলের আড়ি।
পথের বাঁকে স্মৃতির পসর, ভিনজগতের ভিন্ন আসর,
ভীষণ রকম মায়ার টানে ডাকছে কাছে অন্য প্রহর।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



