আজ ঘুম নেই চোখে, এই কৃষ্ণপ্রহরে,
তোমার-আমার সাজানো বাসর আজ
পাশে পড়ে থাকে, অজানা আতঙ্কে
নিয়ম না মেনে সময় নিশ্চুপ কাটে,
নির্মোহ বসে থাকি শুধু দূরত্ব মেনে,
যেখানে থাকে অন্য অনেকে।
আমি আর তুমি আমরা না হয়ে
আলাদাই থাকি, এই মধুক্ষণে।
সময় আমাদের ব্যঙ্গ করে যায়,
তবু আমাদের নেই ভ্রুক্ষেপ কোন,
কিছু নেই মাঝে, না আছে আকর্ষণ,
না বিকর্ষণ, অদ্ভুৎ এক সম্পর্কের বাঁধন।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৭ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



