আমি আছি, বেঁচে আছি আমার মতন;
এ এক ছেঁড়া দ্বীপে, মহাসমুদ্রের মাঝে,
আমিই একমাত্র নাগরিক এর,
চারপাশে বালুচর, বালুর সৈকত,
তার চারপাশে নোনাজলের ছলাৎ ছলাৎ,
মাঝখানে আমি ও আমার জগৎ একার;
নেই কেরোসিন,
জ্বলবে কিভাবে বলো- এই প্রদীপ তবে?
নেই কোন উপায় আর আমার
ঘন কালো আঁধার তাড়াবার।
তাই বসে থাকা- একা একা,
আঁধারের মাঝে, আঁধারকে সঙ্গী করে।
আকাশের মিলিয়ন-বিলিয়ন তারার সাথে
বসে বসে রাত কাটে আমার,
মাঝে মাঝে চাঁদ এসে সঙ্গ দিয়ে যায়;
মাঝে মাঝে কালো মেঘ উড়ে যায়,
সাথে বাড়িয়ে দেয় আঁধারের ঘনত্ব,
আলোক বর্ষ দূরের তারারা দেয় না দেখা,
কিছু নোনা জলের ঝাপটা এসে সঙ্গ দেয় তখন।
ভয়ের বাতাস, অকপট এসে উড়িয়ে নিয়ে যায়
আমার পৃথিবী, ভয়ের রাজ্যে ঈস্বরের বাণী-
সাহস যোগায়, দেয় বেঁচে থাকার আশ্বাস,
কিছু তো হবে এই ব্যর্থ জীবনে, কোন সাফল্য ধরা দেবে,
কেউ তো আসবে এক বোতল কেরোসিন নিয়ে,
আমার প্রদীপে আগুন জ্বালাতে।
আমার আঁধার ঘুচবে, আমিও বেঁচে থাকবো,
সমুদ্রপাড়ে বার-বি-কিউ করবো;
নতুন করে বাঁচবার জন্য অপেক্ষায় থাকি নতুন ভোরের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


