somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহসান-মিথিলার পর চেস্টার বেনিংটন- দু'টো করুন পরিণতি

২১ শে জুলাই, ২০১৭ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিকালে ফেবুতে ঢুকে দেখি সফল তারকা দম্পতি তাহসান-মিথিলার বিচ্ছেদ। বেশ কিছুদিন গুঞ্জন শুনছিলাম, আজ তা সত্যি হলো। মিডিয়ার বদৌলতে তাদেরকে সফল জুটি হিসেবেই দেখা গিয়েছিল। তাহসান সফল সঙ্গীত শিল্পী, কালেভদ্রে জনপ্রিয় অভিনেতা। বাংলার নারী সমাজে আবাল-বৃ্দ্ধ-বনিতার জাতীয় ক্রাশ সে। আই.বি.এ. গ্র্যাজুয়ট তাহসান একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও। অন্যদিকে তন্বী মিথিলারও কালেভদ্রে গান শোনা যায়, বেশ কিছু নাটকের নায়িকাও সে। বর্তমানে কোন এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মী। যতদূর জানি দু'জনার প্রেম করে বিয়ে। ছোট একটা বাচ্চাও আছে। মিডিয়ার স্রোতের বিপরীতে আদর্শ যুগল হিসেবে সর্বজনবিদীত ছিলেন এরা দু'জন।

কিন্তু তারপরও তাদের প্রেমের আকাশে কালো মেঘের ঘনঘটা এসেছিল, ঝড় এসে তাদের সাজানো সংসার চূরমার করে দিল অবশেষে। শিশুকন্যাও তাদেরকে এক রাখতে পারল না। তাদের বিচ্ছেদের কারন কি?-তারা দু'জন ও তাদের কাছের মানুষজনই জানবে ভালো। তবুও মিডিয়ার বিশ্লেষণ ও মাতামাতিতে আমরা কিছু জানতে পারবই।

দিনের শেষভাগে এসে শুনতে পাই, বিশ্বখ্যাত ব্যান্ডের বিখ্যাত রকস্টার চেস্টার বেনিংটন নাকি ফাঁসি নিয়েছে। লিংকিন পার্ক খুবই বিখ্যাত ব্যান্ড এবং আমারও বিশেষ পছন্দের অন্যতম। সেই স্কুল বয়স থেকে ওদের গান শোনা। শুরুর দিকে মেটাল গান আমার কোমল কানের জন্য বিশেষ সুখকর ছিল না। কিন্তু বড় হতে হতে ওদের প্রতি আকর্ষণ বাড়ছেই বৈ কমছে না। সেই প্রিয় ব্যন্ডের পরিচিত কণ্ঠের লোকটি কেন কোন দু:খে আত্মহত্যার মত এই জঘন্য কাজটি করতে গেল, বুঝতে পারছি না।

ওপরে আলোচ্য দু'ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, সফলতার শিখরে থেকেও এরা কেউ সুখী ছিলেন না। না তাহসান-মিথিলা জুটি দেশসেরা জুটি হয়েও তাদের সংসারে সুখী ছিলেন, না চেস্টার তার জগৎজোড়া খ্যাতিতে তুষ্ট ছিলেন। দু'দিকে দু'টি বেদনাদায়ক ঘটনা ঘটে গেল।

আমরা এখন টিভির পর্দায় একটা চমৎকার জুটি দেখা থেকে বঞ্চিত হব। আর চাইলেও আর চেস্টার ভরাট কণ্ঠের নতুন নতুন গান আর শুনতে পাব না। জানি না লিংকিন পার্ক কি আর আগের মত সেই "অসাম" থাকবে।

সফলতাই শেষ কথা নয়, শেষ কথা হল কে, কোথায়, কতটা সুখী। বিশ্বায়ণের যাতাকলে, ব্যস্ততার নিষ্পেশনে আমরা মানুষ যতটুকু, তারচেয়ে বেশি যন্ত্র। জগতের সকল মানুষ সুখে থাক।

আর কারো ঘর না ভাঙুক, তারচেয়েও বেশি আর কেউ যেন নিজের জীবন অকালে না বিলিয়ে দেয়।


সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×