
স্তর জমতে জমতে তুমি হারিয়েছ অতলতলে,
এতটা গভীরে যাই না আমি আর;
ইচ্ছেটা মরে গিয়ে হতাশার শ্বাস ছুটে আছে,
নির্মোহ কাটাই সময় বেহিসেবের খাতা খুলে।
খুব কি দূরের কিছু? নিরুপায় এমন কিছু?
হয়তো খুব দূরের, উপায়হীন সৌম্য জীবন,
আঁধারে আমার ডাকি নি তাই আর।
পথ থেকে পথে হেঁটে হারিয়েছ অনেক দূরে,
অতটা দূরত্বে- যা চিনি না আমি,
নাগালের বাহিরে থেকে চলেছ অন্য পথে।
পরতের পর পরত জমে ভালোবাসা মিইয়ে গেছে,
ক্ষয়িষ্ণু জীবনতটে কিছু সুখ অধরা থাকে;
হারানো সময়গুলো বেদনার সুখ দিয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


