
কোন একদিন- হ্যা, কোন একদিন আবার হবে দেখা,
দেখা হবে কোন ব্যস্ত রাস্তায় চলতে চলতে হঠাৎ করে।
টিপ টিপ বর্ষায় খোলা রিক্সায় বসে, ভিজে ভিজে চলে,
হয়ে যেতে পারে দেখা- শহরের কোন অচেনা সড়কে।
নয়তো কখনো ঝুম বৃষ্টিতে কাকভেজা কোন ছাউনিতে,
বৃষ্টি থামার অপেক্ষাতে -ছাতা মাথায় দাঁড়িয়ে থেকেও
দেখা হয়ে যেতে পারে আবার- হঠাৎ করে বেখেয়ালে।
কোন একদিন- চরম শীতে কাঁপতে কাঁপতে পথ চলতে
হঠাৎ হবে দেখা অজানাতে- হোক না তা শুধু ক্ষণিকের।
কোন ফাল্গুনে হলুদ শহরে মানুষের মিছিলে ঘুরে ঘুরে,
কিছু হলুদ গাঁদা আর কিছু রঙিন জারবেরা সাথে করে
খুব অজান্তে হয়ে যেতে পারে আবার দেখা-জনারণ্যে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



