
আমার প্রত্যাশায় এক শুচিময় প্রত্যূষ,
যে প্রত্যূষে থাকবে না কোন ক্লান্ত দুঃখ,
যেখানে থাকবে শুধু সীমাহীন সুখ।
নব আলোকের ছটায় ধুঁয়ে-মুছে যাবে
যত ক্ষোভ-ব্যথা, না পাওয়ার যন্ত্রণা।
প্রভাত সূর্যের নবীন আলোয় স্নান করে
আমার এ কলুষিত মন শুচি-শুভ্র হবে,
হিমেল, মৃদু ছন্দের বাতাস এসে হঠাৎ
আমার মনের চঞ্চলতায় নৈঃশব্দের বেড়
পড়িয়ে দেবে- নিবির মমতার স্পর্শে।
আমার প্রত্যাশায় বিরাজ করে সে-
অনেক আকাঙ্খার এক প্রত্যূষ,
যেখানে অপেক্ষমান রাশি রাশি শিশিরকণা,
যারা এসে আমার তপ্ত বুকে ছড়িয়ে যেয়ে
শীতল পরশ বুলাবে, মনের জ্বালা জুড়াবে।
সেই সুন্দর প্রত্যূষ আমার প্রত্যাশায়-
শতেক বিহঙ্গম যখন কোরাস করে
গাইতে থাকে পৃথিবীর পবিত্রতম সঙ্গীত,
যার সুরধারা মুর্ছিত করে সকল হৃদয়,
মনের যত ক্লেদ সব ভাসিয়ে নিয়ে ফেলে
দেয় দূর সাগরের ফেনিল জলে,
আর রেখে যায় শান্ত-স্থির স্বচ্ছ্ব হৃদয়।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




