
এ এক আঁধার রাত, তাই দূর হতে চেয়ে থাকে ঐ চাঁদ,
আমি চাঁদনী খুঁজি হতাশার মোটা চাঁদরে জড়িয়ে থেকে,
এখানে কোন জ্যোছনা নেই, নেই আশার প্রদীপ কোন,
এখানে মুক্তি নেই আঁধারের এই ঘন কালো প্রলেপ থেকে;
চাঁদ এসে তাই খুব হাসে কালো চাদরে জড়িয়ে নিজেকে।
এখানে ক্ষীণ আলোটাও নেই, নেই কোন সম্ভাবনার লেশ,
এখানে আমার যা আছে সবটা আমার মাঝেই বন্দী থাকে,
আমি পাই না খুঁজে এমন কোন উপায়- একটু স্বস্তি দেবে,
পথ হারানো তো দূরে, পথের সন্ধানই নেই আজ এখানে।
তবুও আমি অপেক্ষায় আছি- কোন এক সম্ভাবণার খোঁজে,
আছি বসে আঁধার রাতের শেষে ঊষার আলো আসবে বলে,
না আছে স্মিত হাসি, না আছে স্নিগ্ধ চাহনি আর উজ্জ্বলতা,
আছে প্রচণ্ড আশা, আছে নিয়ত উচ্ছ্বল স্বপ্ন- বেঁচে থাকার।
#অভি
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


