somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই শালারে কি করা যায় বলেন তো?

১২ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে ‘অবৈধভাবে’ অভিবাসী হওয়া বাংলাদেশিদের সংখ্যার অনুপাতে বাংলাদেশের ভূমি দখল করার প্রস্তাব তুলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছেন ভারতের সাবেক মন্ত্রী ও জনতা পার্টির সভাপতি অধ্যাপক সুব্রামনিয়াম স্বামী।

গত ১৬ জুলাই ভারতীয় ডেইলি নিউজ এবং এনালাইসিসে (ডিএনএ) প্রকাশিত ‘হাউ টু ওয়াইপআউট ইসলামিক টেরর’ শিরোনামে এক নিবন্ধে সুব্রামনিয়ামের ওই প্রস্তাব আসার পর যুক্তরাষ্ট্র ও হার্ভার্ডেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এই পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর হার্ভার্ড সামার স্কুলের কর্মকর্তারা বৈঠক করে ড. সুব্রামনিয়ামের দুটি কোর্স কেড়ে নেন। হার্ভার্ডে ‘কোয়ানটিটেটিভ মেথডস ইন ইকোনমিকস এন্ড বিজনেস’ এবং ইকোনমিক ভেডেলপমেন্ট ইন ইন্ডিয়া এন্ড ইস্ট এশিয়া’ নামে দুটি বিষয় ছাত্রছাত্রীদের পড়াতেন এই অর্থনীতিবিদ।

সুব্রামনিয়াম তার নিবন্ধে লিখেছিলেন, ভারতে একটি সাচ্চা হিন্দু দল গঠন করতে হবে এবং মুসলমানদের ভোটাধিকার কেড়ে নিতে হবে; কারণ তাদের পূর্ব পুরুষ হিন্দু ছিলেন এটি তারা স্বীকার করে না।

উত্তর প্রদেশের কাশির জ্ঞানপায়স মসজিদ একটি মন্দিরের ওপর নির্মিত দাবি করে ওই অঞ্চলের ৩ শতাধিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ারও দাবি তোলেন ১৯৯০-৯১ সময়ে ভারতের বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে থাকা এই রাজনীতিবিদ।

বাংলাদেশের সিলেট থেকে খুলনা পর্যন্ত এলাকা দখলে নিয়ে সেখানে বাংলাদেশি অভিবাসীদের ‘পুনর্বাসনের’ ব্যবস্থা করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দখলে নিতে বলেন কাশ্মিরের পাকিস্তানশাসিত অংশও।

অর্থনীতির অধ্যাপক সুব্রামনিয়াম আরো প্রস্তাব তোলেন, হিন্দু ধর্ম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারবে না- এমন একটি বিধি জারি করতে হবে ভারতে।

“প্রধানমন্ত্রী এ মুহূর্তে মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি বলে মনে করলেও আমি মনে করি, ইসলামী সন্ত্রাসবাদ ভারতের অস্তিত্বের জন্য আরো বড় হুমকি। এখন যারা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও ইউপিএ চেয়ারম্যান আছেন- তারা না থাকলে মাওবাদীদের এক মাসের মধ্যে নির্মূল করা সম্ভব”, লিখেছেন সুব্রামনিয়াম স্বামী।

হার্ভার্ডের ৪৫০ জন ছাত্র-ছাত্রী সুব্রামনিয়ামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড্রিউ জি ফোস্টকে একটি স্মারকলিপি দেয়। ‘দ্য হার্ভার্ড ক্রাইমসিন’ পত্রিকায় সুব্রামনিয়ামের প্রস্তাবের সমালোচনা করে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। তার ভূমিকা তদন্ত করে দেখারও আহবান জানায় ‘সিভিল লিবার্টিজ গ্র“প ফাউন্ডেশন ফর ইন্ডিভিজ্যুয়াল রাইটস ইন এডুকেশন’ নামক একটি সংগঠন।

সুব্রামনিয়ামে নিবন্ধের সমালোচনা করে হার্ভার্ডের তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক ডায়না এ ইক বলেন, “একটি পুরো ধর্মীয় গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যায়িত করে এবং তাদের পবিত্র স্থানে সহিংসতার ডাক দিয়ে স্বামী স্পষ্টতই সীমা লঙ্ঘন করেছেন।”

“যারা সংখ্যালঘু স¤প্রদায়কে নিয়ে বিষোদ্গার করে তাদেরকে হার্ভার্ড থেকে দূরে রাখা কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব”, যোগ করেন তিনি।

হার্ভার্ড থেকে বহি®কৃত হওয়ার খবরে ড. সুব্রামনিয়াম গত বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেন, “একজন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা হরণ করা খুবই সাংঘাতিক নীতি।”

সূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×