somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতি দানশীলতা ও কৃপণতা পরিত্যাজ্য

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুফতি মুহাম্মাদ শোয়াইব

মানুষের চাহিদার তুলনায় যেহেতু উপকরণ সীমিত, তাই সব চাহিদাই পূরণ হওয়ার নয়। কিছু চাহিদা মানুষকে পরিত্যাগ করতে হয়। তাই প্রথম চাহিদার ভেতর অগ্রাধিকার ভিত্তিতে বেশি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়গুলোকে আগে পূরণ করা উচিত। এটি যেমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি রাষ্ট্রের ক্ষেত্রেও। সুতরাং আগে নির্ণয় করা উচিত যে, কোন চাহিদাগুলো তার অপরিহার্য ও বাধ্যতামূলক। আগে সেগুলো পূরণ করতে হবে।

যেহেতু মানুষের চাহিদা সীমাহীন এবং তা মেটানোর উপকরণ সীমিত তাই মানুষ চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে অগ্রসর হতে পারে না। এ সমস্যার সমাধানকল্পে ইসলাম মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছে। ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা এবং আয় অনুযায়ী ব্যয় করার প্রতি গুরুত্বারোপ করেছে ইসলাম। আয়ের তুলনায় ব্যয় বেশি হলে কিছুতেই সংসারের অভাব-অনটন কাটবে না। বরং অভাব-অনটনের পাশাপাশি অন্যের কাছে হাত পাততে হবে। অনেক সময় অবৈধ উপার্জনের দিকে পা বাড়াতে হবে। জীবন দুর্বিষহ হয়ে উঠবে। বরকত উঠে যাবে। জীবনের সর্বক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করলে জীবন-জীবিকা নির্বাহ করা সহজ হয়ে যায়। অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত চাহিদার চাপ থেকে রেহাই পেয়ে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করা যায়।

যে কোনো সময় দুর্ঘটনার শিকার হওয়া অস্বাভাবিক নয়। দুর্ঘটনার শিকার হলে আর্থিক দায়দায়িত্ব বেড়ে যায়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেয়ার জন্য কিছু অর্থ সঞ্চয় করে রাখা ভালো। সব সম্পদ দান করে দেয়া নিষিদ্ধ। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) মৃত্যুর সময় তার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয়ার ব্যাপারে নবী করিম (সা.) কাছে অনুমতি চাইলেন। রাসুল (সা.) এরশাদ করেন, 'তুমি তোমার উত্তরাধিকারীকে পরমুখাপেক্ষী করে রেখে যাবে, যাতে তারা অন্যের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে ফেরে; তার চেয়ে তাদের সম্পদের মালিক বানিয়ে রেখে যাওয়া ভালো।' এ কারণেই নিজ সম্পদের এক-তৃতীয়াংশের মধ্যে অসিয়ত করার বিধান রয়েছে। হজরত কাব (রা.) ধন-সম্পদ সদকা করে দিতে চাইলে রাসুলুল্লাহ (সা.) বললেন, 'তোমার ধন-সম্পদ থেকে কিছু রেখে দাও, এটি তোমার জন্য কল্যাণকর হবে।' (বোখারি)।

দানের ক্ষেত্রে বাড়াবাড়ি যেমন কাম্য নয়, তেমনি খরচের ক্ষেত্রে কার্পণ্য করাও কাম্য নয়। পবিত্র কোরআনে কার্পণ্য করে নিজের ও পরিবারের জীবনকে কষ্টের ভেতর ঠেলে দিতে যেমন নিষেধ করা হয়েছে, তেমনি এত বেশি খরচ করতে নিষেধ করা হয়েছে, যা অপচয়ের পর্যায়ে পৌঁছে যায়।
- See more at: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×