somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারদের সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা বাড়ানো উচিত

০৭ ই মে, ২০১৫ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুস্থতাই জীবনের পরম সম্পদ। মানুষের সুন্দর ও সাবলীল জীবন যাপনের জন্য সুস্থতা অপরিহার্য। সুস্থ মানুষ কর্মোক্ষম ও কর্মঠ হয়ে থাকে। পৃথিবীর সব দেশেই চিকিৎসা ব্যবস্থা উন্নত ও অত্যাধুনিক করার জন্য সচেষ্ট থাকে। রাষ্ট্রীয় কোষাগার থেকে ভুর্তকি দিয়ে হলেও চিকিৎসাখাতকে পর্যপ্ত উপকরণ দিয়ে সমৃদ্ধ করে থাকে। আমাদের দেশের চিকিৎসাখাত কতটা উন্নত তা পাঠক মহলের জানা থাকার কথা। থানা ও জেলা পর্যায়ে সরকারী হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র থাকলেও সেগুলোর বেহাল দশায় মানুষ এখন সেসব প্রতিষ্ঠানের ওপর থেকে ক্রমে আস্থা হারাতে শুরু করেছে। সরকারী হাসপাতালগুলোতে পর্যাপ্ত মেশিনারী ও উপকরণ না থাকায় সেসব সরকারী প্রতিষ্ঠানের সেবায় সাধারণ মানুষ সন্তুষ্ট নয়।এই সুযোগে বড় বড় ব্যবসায়িরা গড়ে তুলেছেন থানা ও জেলা পর্যায়ে বহু অত্যাধুনিক প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। এসব হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সবার পক্ষে তার খরচ বহন করা সম্ভব নয়। ফলে নিম্ম শ্রেণীর ও মধ্যম আয়ের মানুষের একমাত্র ভরসা সরকারী হাসপাতাল থেকে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে অনেক সময় ধুকে ধুকে মারা যাচ্ছে।
তবে সমাজের বিত্তবানদের অনেককে উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশি রাষ্ট্র ভারত, মালেশিয়া, শিঙ্গাপুর ও থাইল্যান্ড ইত্যাদি রাষ্ট্রে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করতে দেখা যায়। তারা সেখানে গিয়ে যেসব ডাক্তারের সেবা গ্রহণ করে, সমমানের ও সমান দক্ষতাসম্পন্ন ডাক্তার আমাদের দেশেও রয়েছে। কিন্তু তারপরও সে দেশে গিয়ে মানুষ উন্নত চিকিৎসা পায় আর আমাদের দেশের পায় না। পার্থক্য কোথায়? পার্থক্য হলো, সে দেশের হাসপাতালের ব্যবস্থাপনা উন্নত ও ডাক্তারগণ রোগীদের প্রতি আন্তরিক। দীর্ঘ সময় নিয়ে তারা রোগীর রোগ ধরার চেষ্টা করেন। আমাদের দেশের ডাক্তারগণ যদি আন্তরিক হতেন তাহলে সমমানের চিকিৎসাসেবা আমাদের দেশেও পাওয়া যাওয়া সম্ভব। এতে একদিকে আমাদের দেশের প্রচুর অর্থ বিদেশের মাটিতে খরচ করা থেকে রক্ষা পাওয়া যাবে। অন্যদিকে চিকিৎসায় আমাদের দেশের সুনামও বয়ে আসবে। আমাদের দেশে দক্ষ ডাক্তার না থাকলে একটা কথা ছিল। দক্ষ ও মেধাবী ডাক্তার থাকা সত্ত্বেও শুধু অব্যবস্থাপনার কারণে আমাদের দেশের রোগীরা বিপুল অর্থ ব্যয় করে বিদেশ যাওয়াটা সরকারের জন্যই ব্যর্থতার প্রমাণ। যে কোনো গণতান্ত্রিক দেশ তার দেশের চিকিৎসা উন্নত করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে থাকে, বাংলাদেশ কি তা করা করেছে? যদি করে থাকে তাহলে এত বিপুল অর্থ ব্যয় করার পরও এই অঙ্গনটার কেন এত বেহাল দশা? আসলে এই অঙ্গনটার দিকে সরকারী পৃষ্ঠপোষকতা দরকার।
আমাদের দেশের খ্রিস্টান মিশনারী আছে। যারা প্রত্যন্ত অঞ্চলে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করে গোগীদের উন্নত সেবা দিচ্ছে। তাদের অনেক ডাক্তার আছে, যারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে মানব সেবা করছে। মুসলমানদেরকে তাদের নিজেদের ধর্মের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে। তারা তাদের দেশ ত্যাগ করে ভিনদেশে বসে ধর্মের জন্য ত্যাগের যে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করছে, তা আমাদের দেশের কোনো ডাক্তারের পক্ষে হয়তবা সম্ভব নয়। আমাদের দেশের সবকিছুর ভেতরে ব্যবসায়িক মনোবৃত্তি ঢুকে গেছে। সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা কমে গেছে। সুতরাং এ্ই অঙ্গনগুলোকে উন্নত করার আগে ডাক্তারদের মানস পরিবর্তে চেষ্টা করা উচিত। তাদের মাঝে সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা সৃষ্টি হওয়া ছাড়া রোগী সঠিক চিকিৎসা পাবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×