চলতে চলতে -১০
১৪ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক কাছাকাছিই ছিলাম আমরা। আর আমাদের জানালাদুটো ছিল মুখোমুখি। ভোরবেলাতেই তোমার মুখটা দেখবো বলে আমার জানালা খুলে দিতাম। আর তারপর তোমার বাগানে ঘাসের শিশিরে পা ভিজিয়ে নিতাম। আমার নূপুরের রেখে যাওয়া রুমঝুম শব্দে নাকি তুমি আমার উপস্থিতি অনুভব করতে। কোনোদিন সকালে যদি আমায় না দেখতে পেতে , তুমি উঁকি দিয়ে যেতে আমার বারান্দায়। আমার উপস্থিতি তো জানান দিতো আমার নূপুরের ধ্বনি। কিন্তু তোমার আগমনের বার্তা কিভাবে টের পেতাম, জানো? নাহ, সেটা তোমাকে বলবো না। আসলে অনুভবের এই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না।
একদিন তুমি আমন্ত্রণ জানিয়েছিলে তোমার সুসজ্জিত অন্দরমহলে। সেদিন বলেছিলাম, "এখনো সময় হয়নি। ওখানে প্রবেশের উপর রয়েছে নিষেধাজ্ঞা। বিনা অনুমতিতে প্রবেশ করবো না।" কিন্তু তুমি তা মানতে চাইলে না।
তারপর? পরদিন সকালে আমার জানালা খুলে অপেক্ষায় রইলাম তোমার জন্য। কিন্তু তোমার জানালা বন্ধ রইল। অনেকদিন পেরিয়ে গেল তুমি জানালা খুললে না। কে জানে, হয়ত সেটি আর কোনদিনই খুলবে না; আমার জন্য হয়ত তা চিরকালের জন্যই বন্ধ হয়ে গেছে।
তবু এখনো জানালা খুলে বসে থাকি, নিত্যদিনের অভ্যাসবশত; তোমারই প্রতীক্ষায়।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন