somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুগ্ধকরের কবিতা : ২৪ এপ্রিল রজনী

০১ লা মে, ২০১৬ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারিদিক শুনশান, স্তব্ধ নীরবতা
সময়টা তখন মাঝরাত
রাস্তায় নেই কোনো গাড়ি ঘোড়া
চারদিক আঁধারের চাদরে মোড়া
নিশাচরেরা বেড়িয়েছে নৈশ ভ্রমণে
বাদুড়েরা ডানা ঝাপটায় বাতাসের তালে তালে
এমন সময় কবির দরজায় করাঘাত
লেখক এসেছেন কবির সাক্ষাতে
২৪ এপ্রিল রজনীর গল্প বলতে।
কবি বললেন হেসে, কী গল্প বলবে হে
লেখক বললেন, এক কল্পপরীর গল্প
তবে এটি শুধু গল্প নয়
তার অস্তিত্ব সম্পূর্ণ সত্য।
লেখকের কণ্ঠে স্বপ্নীল সুর
শুরু হলো তার গল্প।
২৪ এপ্রিল সন্ধ্যারাতে
ছিলেন অলিন্দে একা
লিখছিলেন তার জীবনের
এক শ্রেষ্ঠ গল্পগাঁথা।
এমন সময় প্রবেশ করলো এক রমনী
মাথায় তার বনফুল,পরনে নীল শাড়ি।
এসে বললো লেখককে
এক যে আছে কল্পপরী
আমি তার কন্যা
নিয়ে এসেছি আপনার জন্য
পবিত্র ভালোবাসার বন্যা।
লেখক ভাবলেন অবাক হয়ে
এ আবার কেমনতর বুলি
কৌতুহলী হলেন লেখক
কল্পপরী ছোটালো গল্পের ঝুড়ি।
ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়
তার গল্প হয় না শেষ
একটি শেষে আরেকটি শুরু হয়
লেখকের ভাবে বেশ।
গল্পের মাঝে হঠাত করে
দাঁড়িয়ে পড়লো কল্পপরী
বললো চলুন বেড়িয়ে পড়ি
দেখি জোছনা রাতের কারিকুরি।
তখন কিন্তু মধ্যরাত
তবে ছিলো না কোনো আঁধার।
উঠোনভরা জোছনার খেলা
আকাশে তারার মেলা
সেই আলোতে ছুটে বেড়ায়
জোনাকি আর কল্পপরীর কন্যা।
এতো ২৪ এপ্রিলের সেই মধ্যরাতের কথা
লেখকের কাছে যেন রূপকথার গল্পগাঁথা।
রাতটা যেন হঠাৎ করে
হয়ে গেল শেষ
কল্পপরী কোথায় হারিয়ে গেল
রয়ে গেল তার রেশ।
লেখক তখন পাগলপ্রায়
খুঁজলো দিগ্বিদিক
কোথায় গেলো কল্পপরী?
শুনশান চারদিক।
তারপর থেকে লেখক ছুটে চলে
খুঁজলো কত দেশ বিদেশ
পেলো না কল্পপরীর কন্যাকে
মনে পেলো দুঃখ বেশ।
আজও তার স্বপ্নে আসে
সেই কল্পপরী
ঘুমোতে পারে না লেখক
কাটে নির্ঘুম রজনী।
প্রতিজ্ঞা করে লেখক
তার কথা সে যাবে ভুলে
কিন্তু মনে পড়ে যায় নিজের অজান্তে
কোনো এক অজানা বিকেলে।
ছুটে যায় সে কবির কাছে
শুধায়,স্বপ্ন কি সত্যি হবার নয়?
কবি হাসে , হয়তোবা
যদি তুমি থাকো সৎ
শুদ্ধ অন্তরে যদি বিশ্বাস করো তাকে
একদিন সে আসবে ফিরে আবার তোমার কাছে।
তোমার কঠিন বিশ্বাস তার অন্তরে কাঁপন ধরাবে যেদিন
দেখবে তোমার স্বপ্ন সত্যি হবে সেদিন।
সেদিন থেকে কবি মনে লালন করে
কল্পপরীর প্রতি গভীর বিশ্বাস
স্বপ্ন তার সত্যি হবে
কবি দিয়েছে আশ্বাস।
স্বপ্ন যে স্রষ্টার দান
স্বপ্ন হয় না মিথ্যে
স্বপ্নকে যারা ভালোবাসবে
ঠকতে হবে না তাদের।
যদি গভীর বিশ্বাস রাখতে পারো ভাবে
তবে একদিন স্বপ্নও সত্যি হবে।

সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ৯:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×