somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার নামে ভন্ডামি!!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২ টা লাইন বলি:
.
"তোরা তো আর করিসনে নিজ জাতির বড়াই
মানবতার দোহাইয়ে শুরু করিস অন্য জাতির
লড়াই"
.
লাইন ২ টির মর্মার্থ বুঝলে হয়তোবা আপনারা
আমাকে পাগল বলবেন কিন্তু এটাই সত্য যে
আপনারা মানবতার নাম বিক্রি করে দেখাচ্ছেন
আপনারা কত মহান।
বলছি এখনাকার সবচেয়ে তাজা খবর ফ্রান্সের
কথা যেখানে ১৬২+ মানুষ মারা যাওয়াতে
আপনাদের মানবতা জেগে উঠেছে।আর যার
কারনে প্রায় সবার প্রোফাইল পিকচার ফ্রান্সের
পতাকা দেয়া হয়েছে।একটা জরিপ দেখলাম
যেখানে দেয়া ফেসবুক ইউসকারি প্রায় ৬৫%
লোক তাদের প্রোফাইল পিক ফ্রান্সের পতাকা
দিয়েছে।
.
আমি জিজ্ঞাস করছি কেন এমন করা?কি বুঝাতে
চাইছেন?এটা যে আপনি ফ্রান্সে মারা যাওয়া
লোকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবতার ধর্ম
পালন করছেন।তাহলে আপনাকেই জিজ্ঞাস
করছি ফিলিস্তিনে ২২০০+ মানুষ মারা গেছিল
যার ১৩০০ ই ছিল শিশু।তখন আপনার মানবতা
কোথায় ছিল?ঘুমিয়ে ছিল নাকি দেখে না
দেখার ভান করে উড়িয়ে দিয়েছিলেন।
.
না তখন আপনার মানবতা থাকতেই পারে না
কারন ওটা ছিল ফিলিস্তিন আর এটা ফ্রান্স।
তফাৎ অনেক তাইনা।আপনারা ১৩২+ জন মানুষকে
বানিয়েছেন ১৩২০০ জন।যেমন ভাব করছেন তাতে
এমনটাই বুঝা যায়।আজ ফ্রান্সের মানুষদের জন্য
আপনি বালতি ভরে ভরে কাদছেন।কিন্তু
ফিলিস্তিনের ওই মানুষগুলার জন্য আপনার
চোখে পানি তো দূরের কথা মনে সমবেদনাও মনে
হয় জাগেনি।
.
একজন মানুষকে জিজ্ঞাস করেছিলাম কেন এই
পতাকা দেয়া আপনার ধর্মের লোকরা মারা গেল
তখন তো কিছু করলেন না?উত্তরে বলেছিল : ভাই
মানবতা বলতে কিছু একটা আছে।আমি আর তাকে
কিছুই বলি নি।কারন এখন মানবতার পতাকা
উড়ছে তাও মিছেমিছি।
.
ফিলিস্তিনে এত মানুষ মারা গেল জাতিসংঘ
চুপ বিশ্ব মিডিয়া চুপ আপনাদের মতো হীন
বিবেকের মানুষ চুপ।কিন্তু আজ আপনাদের
মানবতা জেগে উঠেছে যার কারনে শ্রদ্ধা
জানাতে প্রোফাইল পিক ফ্রান্সের পতাকা
ব্যবহার।আর কত করবেন?মানবতার দোহাই দিয়ে
আর কত নিজের বিবেককে প্রশ্নবিদ্ধ করবেন।
মানবতা যদি দেখাতে হয় তাহলে সবার ক্ষেত্র
সমান করুন কারো ক্ষেত্রে করবেন কারো
ক্ষেত্রে করবেন না এটা মানবতা না এটা হলো
লোক দেখানো।
.
ফিলিস্তিনে হামলার পর হাতেগনা কয়েজন
মানুষ লিখেছিল #saveGaza #savePalestine কিন্তু
আজ যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন ৩
রঙের একটা রংধনু।ছেয়ে রয়েছে মানবতার
মুখোশধারি মানুষদের উপর।হাসি পায় বারাক
ওবামার কথা শুনে।তিনি বললেন:it's not only
attack in paris it's attack in huminity
এটা নাকি পুরো মানব জাতির উপর হামলা
হয়েছে।তাহলে ফিলিস্তিন,সিরিয়ার উপর যে
হামলা হচ্ছে তা কি জাতির উপর পড়ে না।
.
আজ বড়ই আফসোস লাগছে লালন শাহের উপর।
তিনি বলেছিলেন ধর্ম নাকি মানুষকে যুদ্ধ
করায়।তাই তিনি তার ধর্ম গোপন রেখে
মানবতার ধর্ম স্থাপন করতে চেয়েছিলেন।কিন্তু
আজ তার মানবতার ধর্ম ফেল করে বসেছে।
আপনাদের মতো মানুষরা মানবতার দোহাই
দিয়ে যা করছে তা মানবতার কোন অধ্যায়ে পড়ে
তা ঠিক আমার জানা নেই।
.
তাই আপনাদের বলছি এইসব ভন্ডামি রেখে আসল
মানবতার জন্য কাজ করুন।মানবতা যদি দেখাতে
হয় তাহলে সবার ক্ষেত্রে সমান দৃষ্টি রাখুন।তা
না হলে ওইটা মানবতা হবে না,হবে নৃশংসতা।
.
[বিঃদ্রঃ এই পোস্টটা শুধুমাত্র যারা মানবতার
মুখোশধারি আর বর্তমানে যারা মানবতার
দোহাই দিয়ে ফ্রান্সের পতাকা লাগিয়ে
রেখেছে তাদের জন্য।অযথা গালি গালাজ থেকে
বিরত থাকুন।আর ভুল হলে ক্ষমা করবেন।]
.
লেখায়- Muhammad Arju (পথহীন মুসাফির)
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×