somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ সংবাদ কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২৬ শে মে, ২০১৭ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Click here

চট্টগ্রামে সময়মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ না করায় পিডিবি কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সময়মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ না করায় সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনে চারটি বিক্রয় ও বিতরণ বিভাগের প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশনের উদ্বোধন করতে এসে তিনি পিডিবির কর্মকর্তাদের বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন।
চট্টগ্রাম নগরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সব সাবস্টেশনে ট্রান্সফরমার ও কেব্‌ল (তার) মাটির নিচে স্থাপনের কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়ে নসরুল হামিদ বলেন, ‘মাটির নিচে সাবস্টেশন, ট্রান্সফরমার ও কেব্‌ল স্থাপন প্রকল্প বহুদিন আগের। বারবার বলে আসছি, কিন্তু আপনারা এক বছর ধরে হারিকেন দেখাচ্ছেন। বলে আসছেন কনসালট্যান্ট (পরামর্শক) নিয়োগ করছি। এভাবে চলবে না। আমি আর এই অবস্থা দেখতে চাই না। চট্টগ্রামে আগামী মাস থেকে কনসালট্যান্ট কাজ শুরু করবে। তিন মাসের মধ্যে ডিজাইন (নকশা) দেবে। না হলে এখানকার চিফ ইঞ্জিনিয়ারকে দেখে নেব।’
এ সময় শম্বুকগতিতে প্রি-পেইড মিটার স্থাপন করার কাজে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি গত তিন বছরে আপনাদের অনেকবার বলেছি। কিন্তু প্রি-পেইড মিটার লাগাতে আপনাদের অনিচ্ছা। তিন বছরে লাগালেন এক লাখ। অথচ গ্রাহক আছে সাত লাখ। আগামী বছরের মার্চের মধ্যে আমি সাত লাখ প্রি-পেইড মিটার দেখতে চাই।’ Click hereনসরুল হামিদ বলেন, ‘প্রি-পেইড মিটার লাগানোর বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর ডিরেকশন (নির্দেশনা)। এতে আপনারা ফেল (ব্যর্থ) করেছেন। ৫% সিস্টেম লস যায় কই? আপনাদের অনীহার কারণটা কী? ৫% আপনারা কমাতে চান না? মানুষ কী বুঝবে? এই ৫% করাপশন (দুর্নীতি) হয়।’
পিডিবির গ্রাহকসেবা ও বিদ্যুৎ বিতরণব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পিডিবি অফিসে কোনো গ্রাহক সমস্যা নিয়ে ফোন করলে নির্বাহী প্রকৌশলী ইচ্ছে হলে কথা বলেন, ইচ্ছে না হলে বলেন না। কখনো তাঁর পিয়ন ফোন ধরেন। তিনি বলেন, ‘যে কাস্টমার (গ্রাহক) আপনাকে বিল দিচ্ছেন, তাঁর সঙ্গে আপনার এই ব্যবহার? অথচ তাঁদের কাছ থেকে টাকা নিয়ে বেতন পাচ্ছেন আপনি। গ্রাহকসেবা ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (বিতরণ কোম্পানি) ব্যবস্থা ঢেলে সাজানো দরকার।’
পরে প্রতিমন্ত্রী চট্টগ্রামের চারটি বিক্রয় ও বিতরণ বিভাগের প্রি-পেমেন্ট মিটারিং ভেন্ডিং স্টেশনের উদ্বোধন করেন।
Click here
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ রাত ১০:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×