somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Freelance

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কথা প্রায়ই ইনবক্সে বলা হয়, কখনো প্রকাশ করা হয়নি। নতুন অনেকের কাজে লাগতে পারে তাই, ইনবক্সের গোপন কথা প্রশ্নকারীর নাম উল্লেখ না করে প্রকাশ করা হলো। যাদের প্রয়োজন এখান থেকে জেনে নেন। আগামী ৬ মাস এ নিয়ে ইনবক্সে আর উত্তর দেয়া হবে না।
প্রশ্নকর্তা - ভাইয়া আমাকে কিছু টিপস দেন, আমি কাজ পাইতেছি না। Click here
আমি - যে কাজ করতে চান সেটা আগে ঠিক করেন। তারপর ভালভাবে কাজ শিখেন। আপনার কাজের মান যাচাই করার জন্য অন্য যারা ভাল কাজ করতেছে তাদের কাজের স্যাম্পল দেখেন। মার্কেটপ্লেসে লাখ লাখ সার্ভিস প্রোভাইডারের পোর্টফলিওতে কোটি কোটি স্যাম্পল আপলোড করা আছে। আপনার দরকার শুধু খুজে বের করে দেখা এবং অনুশীলন করা। Click Here
এরপর নিজের পোর্টফলিও সুন্দরভাবে সাজিয়ে ফেলুন। যেন ক্লায়েন্ট বুঝতে পারে আপনার দক্ষতা কোন লেভেলের। এটা খুবই গুরুত্বপূর্ণ।
এরপর যখন যথেষ্ট দক্ষতা অর্জন করবেন তখন যতটা সম্ভব অনলাইনে থেকে সবার আগে বিড করার চেষ্টা করবেন।
খুব কম বা বেশি রেটে বিড করবেন না।
আপনি যে কাজটা বুঝতে পারছেন এবং কাজটা দিলে যে করতে পারবেন সেটা ক্লায়েন্টকে আবেদন করার সময় বুঝিয়ে দিন।
প্রশ্নকর্তা - তারপর ও কাজ পাই না।
আমি - সবাই তো কাজ পাবে না। কারন মার্কেটপ্লেসে লাইফ টাইমে টোটাল যতগুলা জব পোস্ট হইছে তারচেয়ে ফ্রীল্যান্সারের সংখ্যা দ্বিগুন। আপনিই বলেন তাহলে কি সবাই একটা করে জব পাবে?
প্রশ্নকর্তা - আমিতো কাজ পারি, তাও কাজ পাই না।
আমি - আপনি কাজ পারেন সেটা আপনি বিশ্বাস করেন, ক্লায়েন্টকে বিশ্বাস করাতে হবে যে আপনি কাজ পারেন, তাহলেই কাজ পাবেন।
প্রশ্নকর্তা - অন্যরা যে কাজ করে তা আমার পছন্দ হয় না। কিন্তু আমি কাজ পাই না। একবার কাজ পেলে ক্লায়েন্টরা আমাকে ছেড়ে যেত না।
আমি - এই জন্যই আপনি কাজ পাচ্ছেন না। অন্যরা ক্লায়েন্টের পছন্দ মত কাজ করতেছে, আর আপনি আপনার পছন্দমত কাজ করার চিন্তা করতেছেন। ক্লায়েন্ট যেহেতু তার প্রয়োজন অনুযায়ী কাজ নিবে তাই আপনি ক্লায়েন্টের পছন্দ বা প্রয়োজনটা বুঝার চেষ্টা করেন। আপনি ভাল কাজ জানেন সেটা ভাল কথা, কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চিনি ভাল না, সেটা সবাই পছন্দ করে না ;)
প্রশ্নকর্তা - আমি তো কাজই পাই না।
আমি- কাজ পাওয়াটাও একটা যোগ্যতা। কাজ পাওয়ার জন্য যা যা দক্ষতা লাগে তা আগে অর্জন করেন। যোগাযোগের দক্ষতা, পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম-এগুলা যার মধ্য থাকবে তার কাজের অভাব হয়ার কথা না।
কাজ না পেলে ভাল কাজ জেনে কোন লাভ নাই।
তবে আমরা শুধু চেষ্টা করতেই পারি রিজেকের মালিক আল্লাহ্।
আপনার আই ডি আমি ওয়াচ লিস্টে রাখাছি। যেদিন কাজ পাবেন, আমি ফেসবুকে পোস্ট দিয়া জানাবো। আর আমি অনেক খুশি হব কারন আপনাকে দেয়া আমার সময়টা কাজে লেগেছে।
আপনার জন্য শুভ কামনা ও দোয়া।
Click here
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×