আমার হাত
সবসময় কোন এক অকল্যানের জন্য এগিয়ে যায়
হয়ত হাত দিয়ে মারলাম
ওড়না ধরে টানলাম
কিংবা হয়ত ঘুষ নিলাম।
আমার মুখও সবসময় এক অকল্যানের জন্য ছোটে
হয়ত কাউকে গালি দিলাম
পিছনে সমালোচনার বান ছোটালাম
ভেংচি কাটলাম।
আমার পা সবসময় এক অকল্যানের জন্য যায়
হয়ত কাউকে লাথি মারলাম
অনমোদিত কোথাও পা দিলাম
কিংবা অন্যের চলার পথে পা বাড়ালাম।
আমার মস্তিষ্কও সবসময় অন্যের অকল্যানের জন্য ব্যয় হয়
হয়ত কারও ক্ষতি করলাম
কারও অমঙ্গল চাইলাম
কারও জন্য ফাদ পাতলাম।
আমার চোখ সবসময় অনুচিতের পাছে থাকে
হয়ত অন্যায় ইশারায়
হয়ত পর্দার অন্তরালে
হয়ত বা কারও গ্রীবার নিচে।
আমি আমার হাত পা চোখ মুখ সামলে রাখি
কারন আমার একটাই পরিচয়
আমি মানুষ যে
*খুব মন দিয়ে লেখার পর নিজেই বুঝতেছি না এইটা কি লিখলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


