খুব ছোটবেলা থেকেই ভিউকার্ড জমাই। আর ক্লাস থ্রি থেকে মনে হয় কেনা শুরু করি। এমন দিন খুব কম গেছে যখন বাজারে গিয়েছি কিন্তু ভিউকার্ড কেনা হয় নি। আর ঈদে তো ঈদকার্ড কিনতামই। প্রথম এলাকার জয় ভাই রুড খুলিট আর ম্যাক গাইভারের ভিউকার্ড দিয়ে নেশা ধরিয়ে দিল। '৯০ এর বিশ্বকাপের পর ম্যারাডোনার যে কত রকম ভিউকার্ড কিনেছি। 'ওরা আমাকে এত মারে কেন' - এই ভিউকার্ড ছিল সবার কাছেই। 'ম্যায়নে পেয়ার কিয়া' সিনেমা বের হওয়ার পর সালমান খানের ভিউকার্ড কত কিনলাম। আর ব্রুস লি'র ভিউকার্ড তো বাধিয়ে রেখেছিলাম। ওয়াসিম-ওয়াকার-ইমরানের ভিউকার্ডে তো ঘর ভরাই তাকত। কোথাও কেউ নেই নাটকের পর বাকের ভাইয়ের ভিউকার্ডও খুব কিনেছি।
একবার এক দোকান থেকে কয়েকটি ভিউকার্ড কিনলাম। কিনে পাশের দোকানে দেখলাম আরও ভিউকার্ড আছে। তাই আগের দোকানের ভিউকার্ড হাতে নিয়েই ২য় দোকানে ঢুকলাম। কয়েকটি কিনে দাম দিতে গিয়ে পড়লাম মহা ফ্যাসাদে। দোকানদার আমাকে জিজ্ঞেস করল ঐগুলো আমি কোথা থেকে নিয়েছি। আমি বললাম পাশের দোকান থেকে। সে বিশ্বাস করল না। এমনকি সে ঐ দোকানদারকে জিজ্ঞেসও করল আমি ঐ দোকান থেকে কিনেছি কিনা। সেই দোকানদারও বলল আমি কিনি নাই। কি এক মহা বিপদ। সামান্য কয়টা টাকার জন্য আমাকে সন্দেহ করছে। আবার সাক্ষীও ডেকে আনছে। মোটামোটিভাবে চোর হয়ে যাওয়ার মত অবস্থা। দোকানদার এইটা বুঝল না আমি এই দোকান থেকে কিনে দাম দিতে না চাইলে তো আর ভিউকার্ড হাতে রাখতাম না।
বয়স কম ছিল তাই কান্না চেপে দৌড়ে চলে এসেছিলাম। এখনও মনে হলে খারাপ লাগে। তারপর আর খুব বেশী ভিউকার্ড কিনিনি।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।