আমার বাসা আর অফিসে বেশ কাছাকাছি। রিক্সা দিয়েই আসা যাওয়া করি। বাসে তাই খুব একটা উঠা হয় না। তবে বাস তো পথে ঘাটে দেখাই যায়।
অফিস টাইমে চলন্ত বাসে বাদুর ঝুলা হয়ে কতজনই তো অফিসে আসা যাওয়া করে। বলা যায় করতে হয়। আমি এমন অনেককেই জানি যারা এই সমস্যার কারনে অনেক আগেই অফিসে চলে আসে। চলন্ত বাসে যখন দেখি দরজার হ্যান্ডেলে ধরে ঝুলছে কেউ তখন কিছুটা আতঙ্ক তো লাগেই। আবার সবাই যে হ্যান্ডেল ধরতে পারে তাও না। অনেকে দরজার কোনা ধরেও ঝুলে থাকে। বলা যায় জীবনটাকে হাতে নিয়ে বাস যাত্রা। এ যাত্রা তার শেষ যাত্রাও হতে পারে এ জেনেই বাসে উঠা।
তবে.......তবে হাসি উঠে যায় যখন দেখি বাসের দরজায় মারাত্নক ভীড়। পড়ে যাওয়ার মত অবস্থা। অনেকেই এক পায়ের উপর দাড়িয়ে আছে। একজনের গায়ের সাথে আরেকজন লেপ্টে আছে। অথচ বাসের পিছনের অর্ধেক পুরো খালি। সেখানে সিটে বসে আছেন কয়েকজন। আর স্ট্যান্ডিং প্যাসেজ পুরো খালি।
নিউটনের সূত্র আছে (মনে হয়) যে প্রতিটি বস্তুর তার কেন্দ্রের দিকে আকর্ষন থাকে। বাসের দরজাকে যদি কেন্দ্র ধরা যায় তাহলে এই সূত্রর প্রমান এখানেই পাওয়া যায়। কষ্ট করে আর ফিজিক্স পড়া লাগে না।
সবাই নিরাপদ থাকুন।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।