অফিসের একটি কাজের দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল। কাজটি রাজউকে করতে হবে। আগে রাজউকের কাজে প্যাকেজ প্রোগ্রাম করতাম। একজনকে টাকা দিয়ে দিতাম। সে করে এনে আমাদের দিয়ে দিত। এইবার এই প্ল্যান ফেল করল। তার কারনে রাজউকে যে কষ্ট আর অপমানের ভিতর দিয়ে প্রায় ২ মাস পার করেছি তা আর বললাম না। কত জনকে কত কারনে যে টাকা দিতে হয়েছে তাও আর নাইবা বললাম। আমার মনে কোন সন্দেহ থাকল না যে রাজউকের সব লোক এমনকি ফার্নিচারও খারাপ। টাকা নেয় বলেই শুধু খারাপ বলছি না। বরং টাকা নেয়ার পরও যে পরিমান হেনস্তা আর ঝামেলার ভিতর দিয়ে যেতে হয় তার কারনে বলছি। কারনে অকারনে কত রকমের যে নখরামী করতে পারে এই অফিসের লোকজন। রাজউকের লোকজনকে অভিশাপ দিতে দিতে বৃহস্পতিবার গেলাম। সেদিনই আমার কাজটি শেষ হওয়ার কথা। যাই হোক কাজটিও শেষ হল।
বৃহস্পতিবার সকাল সকাল রাজউকে চলে গেলাম যেন কোনভাবেই কাজটি আর মিস না হয়। আর মনে মনে অভিশাপ চলছে। আর দোয়া করছি এই জীবনেও যেন আর আসতে না হয় এই জঘন্য অফিসে। দেখলাম রাজউকের একটি এসি গাড়ী এসে দাড়িয়েছে। তাতে রাজউকের কিছু এমপ্লয়ী। কিন্তু এ কাকে দেখলাম! রাজউকের এই লোকজনের মাঝে এ কে? এ যে আমাদের খুব প্রিয় বাবরী দোলানো এক মহান ব্লগার। তিনি এখানে চাকরী করেন? তিনি কি করে এই জায়গায় টিকে আছেন? একবার মনে হল তার কাছে গিয়ে আমার সমস্যাটা বলি। আবার মনে হল থাক তাকে আর ডিস্টার্ব না করি।
আমি আমার অভিশাপ তার কারনেই তুলে নিলাম।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



