আমি ভেবেছিলাম ৪/৫ জন হয়ত হবে। দেখা গেল ১ জন ২ জন করে আসতে আসতে ১২ জন হয়ে গেল। এই আমার কাছে অনেক। এতজন যে সময় করতে পারবে তাও ভাবি নাই। বহুদিন খোজ না পাওয়া মুরাদ আসল। সে ঢামেকের ডাক্তার। বন্ধু সুমন এখন আওয়ামীলীগের নেতা হয়েছে। সেলিম, আমির চাকরী করে নোকিয়া কেয়ারে। তালাশ এখনও কোন মেয়ে দেখলে হালকা টিজ করে। আরও সবাই আছে যার যার মত। আমিই কিছুটা এলেবেলে।
ইফতারের পর শুরু হল আড্ডা। হারানো দিনের কথামালা। কত কত কথা। একজন আরেকজনকে হ্যারাস করা। রাস্তা দিয়ে সুন্দরী কোন মেয়ে গেলে কিছুটা আকর্ষন অনুভব করা - এই করেই চলে যাচ্ছিল সময়টা। এভাবে এক সময় ভাঙল মিলন মেলা। আবার দেখা হবে এই আশাবাদে চলে আসলাম।
একটা ব্যাপার আমি খুব তাদের কাছে গেলে বুঝতে পারি। তারা এখনও স্টুডেন্ট আছে। আর আমি কেমন জানি বুড়িয়ে গেছি। এখনও তালাশ মেয়ে দেখলে কত কি করে! আমার ভাল লাগে কিন্তু টিজ করা বা আর কিছু করা কেমন যেন আর বয়সে কুলায় না। ২/১ জন এখনও বিয়ের কথা ভাবতেই পারে না। আর আমি বিয়ে করেছি সেই কবে।
তবুও ভাল লাগে তাদের সাথে সময়টা। আবার দেখা হবে বন্ধু।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



