আমার কাছে যাকাতের একটা এক্সেল ফরম্যাট আছে যা দিয়ে খুব সহজেই আমি আমার যাকাত হিসেব করতে পারি। যত টাকা যাকাত আসে তা দেয়ার ক্ষমতা আমার নাই। কারন বিয়ে উপলক্ষে যে স্বর্ন হয় তার ব্যয়ভার বহন করার যোগ্যতা আপাতত আমার নাই। তবুও সারা বছর ধরে অল্প অল্প করে যাকাতের পুরোটা দেয়ার চেষ্টা করি।
আমাদের দেশে অনেক মানুষই যাকাত দেয়। আমাদের এলাকায় একটা বিশেষ বাড়ির সামনে ঈদের ৩ দিন আগে থেকে অবিরাম ভীড় লেগে থাকে। কবে তিনি যাকাত দিবেন আর তারা ১টি করে শাড়ি/লুঙ্গি পাবে। ঐ ভদ্রলোক মহৎপ্রান। তাই এতগুলো মানুষকে যাকাত দান করেন। আরও অনেকেই গ্রামে গিয়ে অকাতরে শাড়ি/লুঙ্গি দান করে। এতে গ্রামের সবারই কিছু না কিছু কাপড় হয়। যদিও যাকাতের শাড়ির সাইজ ছোট থাকে বলে ঠিক পরিধেয় হয় না। তবুও তো কিছু পেল।
আমার কাছে মনে হয় যাকাত এভাবে অকাতরে না দিয়ে অল্প কয়জনকে বেশী করে দিলেই ভাল। ধরা যাক এক ভদ্রলোক ১ লাখ টাকার যাকাত দেন। তিনি হয়ত এ দিয়ে ১০০০ টি শাড়ি/লুঙ্গি দান করে ১০০০ জনের উপকার করেন। তা না করে তিনি যদি ১০ জনকে ১০,০০০ টাকা দিয়ে কোন দোকান বা রিকসা কিনে দেন তাহলে পরের বছর তার যাকাতের খাতা থেকে ১০টি নাম বাদ গেল। এভাবে পরের বছর অন্য ১০ জনের জন্য এই বরাদ্দ রাখলেন।
এক গ্রামে যদি এমন ১০ জন থাকে তবে যাকাত দেয়ার সংখ্যা কমে আসতে বেশী দিন লাগার কথা না। আবার যদি গ্রাম বা এলাকার সবার যাকাত একসাথে করে দেয়ার ব্যবস্থা করা যেত তাহলে ভালই হত, যদিও এতে কিছু জটিলতা আছে।
*কারও যদি যাকাত হিসাবের ফরম্যাট প্রয়োজন হয় তবে মেইল এড্রেসট দিতে পারেন।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।