যারা ঢাকার বাহিরে ঈদ করতে যান বা কোথাও ঘুরতে যান তাদের জন্য এ এক বাড়তি পাওনা। তারা তাদের পাওনা ছুটি বাচিয়েই প্ল্যান করতে পারেন বেড়ানোর। তবে কষ্ট হয় যারা আমার মত ঢাকাতেই পরে থাকে। তাদের তো আর কিছু করার থাকে না। আমারতো ঈদের দিন দুপুরের পর আর কিছুই করার থাকে না। শুধু ঘরে বসে বসে বোর হওয়া।
এ কয়দিন একটা ব্যাপার লক্ষ করছি। যারা ঈদে ঢাকার বাহিরে যাবেন তারা যে কোন কথায়গ্রামের বাড়ির কথা বলছেন। অর্থাৎ তাদের মাথায় শুধু এ ব্যাপারটাই ঘুরছে। তারা ১/২ করে ঘন্টা(!) গুনছেন। কখন তাদের বাসের টাইম হবে। যদিও রোবাবরের আগে কাররই বাস নেই। তাদের এমন আগ্রহ আর আনন্দ দেখে একটু আফসোস হচ্ছে। আহা আমার যদি দেশের বাড়ি বলে কিছু থাকত আর এত আনন্দ নিয়ে যাবার ব্যাপার থাকত!!!
সবার মঙ্গল ও নিরাপদ ভ্রমন কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


