দাদা বেচে থাকতে আমরা গ্রামের বাড়িতেই ঈদ করতাম। সেও অনেককাল আগের কথা। যখন বুঝতে শুরু করি তখন থেকেই আমরা একাই যখন যে এলাকায় থাকতাম সেই এলাকায় ঈদ করি।
আমরা যখন ছোট তখন আব্বা-আম্মা তো স্বাভাবিকভাবেই চাইত বাজেটে সেরাটা কিনতে। কিনেও দিত তাই। সমস্যা বাধাত আম্মা। আম্মা চাইত আরও সেরাটা কিনতে আমাদের জন্য। বিশেষ করে আমার বোনদের জন্য সেরাটা কিনতে আম্মা আব্বাকে একটু বেশীই চাপ দিত। আব্বা যখন তা করতে পারত না তখনই আম্মার সাথে ঝগড়া। আমরা বিরক্ত হয়ে থাকতাম। কারন আমাদের কোনকিছুরই তেমন চাহিদা ছিল না। অথচ আমাদের কাপড় কেনা নিয়ে আব্বা-আম্মা ঝগড়া করত। আমাদের ঈদই নষ্ট হয়ে যেত। পরের বছর আমরা আবারও আতঙ্কে থাকতাম তাদের ঝগড়া দেখার জন্য।
যেদিন থেকে আমি চাকরী করি সেদিন থেকে আল্লাহর রহমতে আর এই ঝগড়া দেখি না। ছোটবেলায় ঈদ তাই আনন্দের চেয়ে আতঙ্কই বেশী ছিল আমাদের জন্য। তবে ঘরের বাইরে মোটামুটি ভালই কাটত। বাড়ি বাড়ি গিয়ে কিছু খাওয়া। আবার আমাদের বাড়িতে আপ্যায়ন করা। আর প্রতি ঈদে তো গানের ক্যাসেট কিনতামই। ইংলিশ বা ব্যান্ড। আর আমার আম্মার চটপটি খাওয়ার জন্য বন্ধুরা আগে থেকেই বলে রাখত। আম্মাও তাদের জন্য চটপটি বানিয়ে রাখত।
এখনের ঈদ আর আগের সেই জৌলুস নেই। আগে যেমন আব্বা-আম্মা আমাদের জন্য শপিং করত এখন আমরা করি। যে যত পারে। আমার বোনরাও করে। যখন পকেটের টাকা শেষ হয়ে যায় তখন ক্রেডিট কার্ড দিয়ে করি। তবুও কোন আফসোস রাখতে চাই না। বোনের বাচ্চাদের জন্য কিনতে অন্যরকম আনন্দ লাগে। তারা যখন কাপড় দেখে হাসি দেয় মনে হয় বাজারের আর সব কাপড় এনে দেই।
ইদানিং গ্রামে ঈদের কথা মনে হয়। মেসবাহ য়াযাদের মত আমিও ভাবি গ্রামে ঈদ করতে। কিন্তু গ্রামে আর তেমন কেউ নাই। এভাবেই হয়ত কাটতে থাকবে ঈদের দিনগুলি।
সবার জন্য শুভেচ্ছা। আপনাদের ঈদ আনন্দময় ও নিরাপদ হোক।
আলোচিত ব্লগ
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।