স্বপ্ন গিয়েছিল বাড়ি সবার.....
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাকরী করছি বেশ কয়েক বছর ধরে। তবে টানা ৬ দিনের ছুটি আর পাই নি। এবার পেলাম আর আলসেমী করেই কাটিয়ে দিলাম ঈদের দিনগুলো।
ঈদ শুরু হল বৃষ্টি দিয়ে। কোনমতে না ভিজে নামায পড়ে বাসায় ফিরলাম। সেই থেকে টানা ৩ দিন বাসায়। কিছু আত্নীয় বাসায় এসেছেন তবে আমার যাওয়া হয় নি কোথাও। বসে বসেই দিন কয়টা কাটালাম।
ঠিক বসে বসে তো আর দিন কাটানো যায় না। শার্লক হোমস আমার সবসময়ই পড়ার একটি বই। এই বই পড়ে আর অবিরাম টিভি দেখে দিন কাটল। টিভি দেখা শুরু হল গ্রামীনফোনের চমৎকার একটি এড দিয়ে। সবাই বাড়ি ফিরছিল এমন একটি টপিক নিয়ে এড। আমার যাওয়ার কোন জায়গা নেই বলেই যেন এডটি আরও ভাল লাগছিল। পরে দেখলাম রুপচাদা সয়াবিন তেল এমনই আরেকটি এড বানিয়েছে। তা আরও এককাঠি বেশী। সেই এডে যে লোকজন শুধু বাড়ি ফিরছে তা না বরং তাদের অপেক্ষায় এবং রিসিভ করতে লোকজন স্টেষনে গিয়েছে এমন দেখা যাচ্ছে। মনটা আরও খারাপ হল। আমাদের জন্য অপেক্ষা করার কেউ নেই। দাদা-দাদী মারা যাওয়ার পর তো আর ঈদে বাড়িই যাওয়া হয় না। তবে সব চ্যানেলের নাটক, টেলিফিল্ম, সিনেমা, খবর, সেলিব্রেটি শো আর অবিরাম এড দেখে দেখে পার করলাম কয়টা দিন।
আবার শুরু হল অফিস ফেরা। সবাই ভাল থাকুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান শেষ রাত২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর...
...বাকিটুকু পড়ুন
ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো...
...বাকিটুকু পড়ুনযে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন