somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি চিৎকার করে কাদিতে চাহিয়া

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বছরের প্রথম দিনে মধ্য প্রহরে নতুন বছরের নতুন সরকার নিয়ে কিছু কথা বলেছিলাম (Click This Link)। আমার সন্দেহের কথা বলেছিলাম। আমার মনে সন্দেহ ছিল এই সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার হবে কি না। অনেকেই আমার সাথে দ্বিমত পোষন করেছিলেন। আমিও খুশি হব যদি আমার সন্দেহ অমূলক হয়। সরকারের মাত্র ৯ মাস গিয়েছে। তাতে কোন কিছু এখনই বলা যায় না। সামনে তো আরও লম্বা সময় আছে। আশি করি আমাদের আশা পূরন করবে এই সরকার।

তার পরের মাসেই ২৫ ফেব্রুয়ারী ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্যতম ঘটনা। বিডিআর বিদ্রোহে নিহত হল বীর সেনারা। আর এই ঘটনার জের ধরে চাকরী ছেড়ে দিয়েছে বা ছাড়তে হয়েছে এমন আরও অনেক আর্মি অফিসারদের। আর্মির উপরের দিকের পদে বিরাজ করছে এক বিশাল শূন্যতা। যখন এই ঘটনা ঘটেছিল তখন ভাবতাম এই ঘটনা সরকার না ঘটালেও সরকার কিছুতেই এর দায় থেকে সরে আসতে পারে না। পরে অবশ্য কিছু রিপোর্ট যা আমরা পত্রিকায় পড়লাম তাতে দেখা যায় সরকারের কিছু উচ্চ পর্যায়ের লোকজন কিছু খবর তো আগেই জানতে পেরেছিল। আমি আবারও তাই সন্দিহান এই সরকার বিডিআর বিদ্রোহের বিচার করবে কিনা।

অনেকেই বলেন বিডিআর বিদ্রোহ ছিল বিদেশী বিশেষ করে ভারতীয় চরের কাজ। তারা বিডিআরকে ধ্বংষ করতে এমন কূট কৌশল নিয়েছিল। এর সত্যি মিথ্যা তো আর জানি না। তবে ধ্বংষের বাকি কাজ আমরাই করে দিলাম। বিডিআরের নাম পরিবর্তন করে আমরাই কি বিডিআরকে চিরতরে শেষ করে দিচ্ছি না? বিডিআরের যদি কোন শত্রু থাকে তারা কি এই চাইত না? বিডিআরের যে কোন মানসিকতা কি পোষাক বদলালেই চলে যাবে? বিডিআর বিদ্রোহ করেছে তা অবশ্যই ঘৃন্য, তবুও সীমান্তের নিরাপত্তার কাজ তারা বহুদিন করে আসছে। এমনকি ভারতের মত শক্তিশালী বিএসএফ বাহিনীকে যেভাবে মোকাবিলা করে তা সত্যিই প্রশংসার। আমাদের নিশ্চয়ই রৌমারীর কথা মনে আছে। এই সরকার বিডিআর বিদ্রোহ বিচারের নামে বিডিআর-কে ধ্বংশ করে দিচ্ছে।

আশা করি এই সরকার অযথা ইস্যু বানিয়ে রাজনীতি না করে এসব হত্যাকান্ডের বিচার করবে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×