somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাই?

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বস প্রায়ই আমাদের প্রশ্ন করত, আর ৫ বছর পর তোমরা নিজেদের কোথায় দেখতে চাও। অর্থাৎ তিনি জানতে চাইতেন আমাদের ক্যারিয়ার প্ল্যানিং কি? আমরা প্রশ্নটা বুঝেও করুন মুখ করে উত্তরে বলতাম ঢাকাতেই দেখতে চাই, গ্রামে যাওয়ার শখ নাই। কিন্তু কখনও কখনও আসলেই ভাবি আমার ফিউচার প্ল্যান কি? কি করতে চাই আমি? সাথের লোকজনকে দেখি জীবনটা একেবারে ছকে আকা। তারা বলে অমুক বছরে আমি এই করব। আর কি আশ্চর্য, তারা তা করতেও পারে। আমি আগামী কয়েক মাসের বেশী ভাবতেই পারি না। বিদেশে থাকা বন্ধুরা ডাকে আয় আয়। আমি সাহসই করতে পারি না এই বয়সে আর বিদেশে যাওয়ার হাঙ্গামা করার।

এক কোম্পানীতে অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে। প্রায়ই ভাবি এবার যাবার সময় হয়েছে। কিন্তু কেন যেন যাওয়ার জন্য খুব বেশী কিছু করা হয় না। প্রতিদিন ভাবি দেরী হয়ে যাচ্ছে। যা করার এখনই সময়। তবুও কিছুই হয়ে উঠে না।

নচিকেতার একটা গান ছিল, এই বেশ ভাল আছি। কখনও মনে হয় এভাবেই দিন পার করে দেই। আবার মনে হয় এভাবেই যদি চলতে থাকে তো আর চলে লাভ কি। আমার এক কলিগ স্প্রাইটের এডের মত করে বলে ভাল থাকার জন্য দৌড়ঝাপ করে লাভ কি। দৌড়ঝাপ করলেও ভাল থাকব, এখনও তো ভালই আছি। আমি তার মত করে ভাবতে চেয়েও ভাবতে পারি না।

আমার অনেক বন্ধু শেয়ার মার্কেটে কিছু টাকা বিনিয়োগ করে দিব্বি ভাল আছে। ১০টায় মার্কেটে যায়, ২টায় ফিরে ঘুমায় আবার সপ্তাহে ২দিন তো বন্ধই। তারা এই ব্যবসা করে আমার চেয়ে বেশীই টাকা কামাচ্ছে। আবার অফিসের টেনশন নেই। এমডি কি বলবে, সেলের জন্য প্রেশার দিবে কিনা, রিকভারী টার্গেট কি, প্রজেক্ট হ্যান্ড্ভার কবে, নতুন কি প্রজেক্ট নেয়া হবে - এমন কোন টেনশনই নিতে হচ্ছে না তাদের। কতই না সুখে আছে। আর আমি একটু ঘুরতে যাওয়ার জন্য ২/৪ দিনের ছুটিই এরেঞ্জ করতে পারি না। তার মানে এই না যে আমি খুবই ব্যস্ত একজন মানুষ। এই ব্লগে সারাদিন বসে থাকা ছাড়া আমার আর তেমন কোন কাজ নেই।

আমাদের এই পরিচিত ব্লগের অতি পরিচিত কিছু ব্লগারদের দেখলে মনে হয় যেন স্বর্গসুখে আছেন। তাদের একজনের নাম বললাম না। শুধু বললাম তিনি এক হাসপাতালে কাজ করে!!!কিছুদিন পর পরই টো টো। তাও আবার অফিসের পয়সায়। আরেকজন আছেন পত্রিকার উপরওয়ালা। পত্রিকায় লিখেন, টিভিতে আসেন আর মুভি দেখেন। ব্লগার জুল ভার্নকে দেখি এই অসুস্থ শরীর নিয়েও নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে। কিছু সামাজিক কিছু নেহায়াৎ ব্যবসায়িক। তার পায়ে যেন রোলার স্কেটার লেগে আছে। প্রায়ই ভাবি তিনি কেন এত কষ্ট করে। এত চ্যালেজ্ঞ নেয়। এবার কিছু রেস্ট করুক। আমি বুঝতে পারি না। কতই না সুখ। আনুমানিক ৩৫ বছর বয়সের আরেকজনের সাথে যখনই দেখা হয় এমন হাসি দেয় মনে হয় দুনিয়াতে আর কোন ঝামেলাই নেই। আড্ডাতে যখন যাই আমি মিলিয়ে দেখি আমার কল্পনার লোকজনের সাথে বাস্তবের লোকজন। হাসি খুশিতে ঝিকমিক করে তাদের মুখ। তাদের দিকে তাকালেই তাদের ভবিষ্যৎ চোখের সামনে আলো ছড়ায়। আমার মন তখন আমার অন্ধকার ভবিতব্যের জন্য হাহাকার করে উঠে।

একদিন এই অফিসে আমি যাদের সাথে কাজ করতাম তারা এখন আর কেউ নেই। তারা একেকজন কত ভাল ভাল কোম্পানীতে কাজ করে। তাদের কাজের কতই না ডাইমেনশন। নতুন নতুন কত কাজের দায়িত্ব নিচ্ছে তারা। আর আমার যাওয়ার কোন জায়গাই নেই। আমি সেই শুরুর দিন যে কাজ করতাম এখনও সেই কাজই করি। মাঝে মাঝে মনে হয় আমার হয়ত অন্য কোন কোম্পানীতে কাজ করারই যোগ্যতা নেই। সামনের দিকে তাকিয়ে আছি ভবিষ্যৎ আমাকে কোথায় নিয়ে যায় তা দেখার জন্য।

জগতের সকল প্রানী সুখী হোক।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩০
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×