somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগরের মানুষজন অলস হয়ে যাবে না তো?

১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে যেসব স্কুলে ১টি সেশন ছিল তারাও ক্লাস শুরু করত বেলা ১১টার দিকে। আমাদের গ্রামাঞ্চলে হয়ত এর একটা প্রয়োজনীয়তা ছিল। কিন্তু শহরে এর প্রয়োজন আছে বলে মনে হয় না। দেখা যেত ক্লাস শেষ হত ৫টায়। এতে শিশুদের খেলাধূলা করার জন্য পর্যাপ্ত সময় থাকে না। আমার স্কুলে এমন সময় থাকলেও পরবর্তীতে স্কুল সময় সকাল ৮টা হতে দুপুর ১টা করা হয় যা আমার ভালই লাগত।

সরকার রাস্তার জ্যাম কমাতে অফিস ও স্কুলের নতুন সময়সূচি চালু করেছে। এটা ভাবতে ভাল লাগছে যে সরকারও ট্রাফিক জ্যাম নিয়ে ভাবছে। কিন্তু যেভাবে ভাবছে তা সঠিক কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। নতুন ব্যবস্থায় মাত্র ২দিন গেল। তাই এর ভাল খারাপ নিয়ে বা এতে ট্রাফিক ব্যবস্থার কোন উন্নতি হচ্ছে কিনা তা এখনই বলা ঠিক হবে না। তবে সরকারের প্রচেষ্টা দেখে ভাল লাগছে।

ঢাকায় স্কুল, সরকারী ও বেসরকালী অফিসের তো অভাব নেই। তাই ভিন্ন ভিন্ন সময়ে অফিস চালু করলে তা হয়ত রাস্তায় প্রভাব ফেলবে। সমাধানের চেষ্টা দেখে মনে হচ্ছে না যে ট্রাফিক জ্যাম কমানোর কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। ঢাকায় যেহেতু বেসরকারী অফিসের সংখ্যা বেশী তাই ঢাকার বেশীরভাগ মানুষের অফিস সময় বেলা ১০টায় তা তো বলাই যায়। বেলা ১০টা পর্যন্ত অকর্মন্য হয়ে বসে থাকা তো কোন ভাল কথা নয়। একজন যদি তার দৈনন্দিন কাজ শুরু করতেই বেলা ১০টা বাজিয়ে দেয় তবে তা খুবই দু:খজনক। আমি জানি না বিশ্বের আর কোন শহরে এমন আরাম আয়েসের ব্যবস্থা আছে কিনা। আবার ১টা হতে ২টা পর্যন্ত লাঞ্চ বিরতি। পরবর্তীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস করা আরও যন্ত্রনা দায়ক। আবার দেখা যাচ্ছে সময় এগিয়ে নেয়ার কারনে স্টক মার্কেটও ১ঘন্টা পরে শুরু হচ্ছে। সন্ধ্যা ৬টায় যাদের অফিস শেষ হবে তারা তো বাসায় যেতে যেতে আরও অনেক সময় লাগিয়ে দিবে যা রাস্তায় সান্ধ্যকালীন জ্যাম তৈরী করবে আবার এতে হয়ত পরিবারকে সময় দেয়ার সুযোগ হতে তাদের বঞ্চিত করবে। সবারই তো অফিসের পর ব্যাক্তিগত কিছু সময় দরকার। আরও একটি কথা আমাদের মনে রাখতে হবে যে চাকরীজীবি অনেকেই অফিসের পর কিছু না কিছু পড়াশোনা করে। সন্ধ্যা ৬টায় অফিস শেষ করে তাদের পক্ষে ক্লাস ধরা কঠিন হয়ে যাবে। এতে সন্ধ্যার ক্লাস সময় পরিবর্তন করে ১ঘন্টা আগালে তা শেষ হতেও ১ঘন্টা দেরী হয়ে যাবে। এতে নগরে রাত ১০টার পর চলাফেরার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যা হয়ত আশা করাও কঠিন।

শেষ কথা হচ্ছে একটি নগরের মানুষকে অলস বানিয়ে দেয়া হচ্ছে না তো?
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৪
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×