somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ড. ইউনূস

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নরওয়ের এক রিপোর্টে বলল ড. ইউনূস দাতাদের অর্থ সরিয়ে নিয়েছেন আর আমরা অনেকেই ছি ছি করতে শুরু করে দিলাম। ঐ রিপোর্ট সত্য কিনা আর সত্য হলে তার কতটুকু ব্যক্তিস্বার্থে তা একবারও ভেবে দেখলাম না। অপেক্ষাও করলাম না এ ব্যাপারে ড. ইউনূসের বক্তব্য শোনার জন্য। অথচ দেশের কয়েকটি পত্রিকায় হেডলাইনও করে ফেলা হল।

ড. ইউনূস কত বড় একজন ব্যক্তিত্ব তা তো নতুন করে বলার কিছু না। তিনি আমাদের দেশের জন্য কত বড় এক গর্ব তাও তো বলার কিছু না। নোবেল প্রাইজ বাংলাদেশে শুধু না, অনেক দেশের জন্যই চরম আরাধ্য। ভারতের মত বড় দেশে গত ১০০ বছরে কতজন পেয়েছে? আমরা এই প্রাপ্তিতেও নিজেদের ছোট করে ড. ইউনূসকে অপমান করি। বলি যে তিনি গ্রামীন ফোনের শেয়ারের বিনিময়ে এই প্রাইজ পেয়েছেন। গ্রামীন ফোনের ব্যবসার সাথে নোবেল কমিটির সম্পর্ক কোথায়? আর একটি টেলিফোন কোম্পানীর মূল্য কি এত বেশী? তাহলে তো এয়ারটেল/টাটার মালিকরাও নোবেল পেয়ে যেত। আর তা যদি হয়েও থাকে তা তো অন্য দেশের লোক বলবে। যেখানে সারা বিশ্বের মানুষ তাকে নিয়ে গর্ব করছে, ডেকে নিয়ে কথা শুনছে সেখানে আমরাই, এই আমাদের প্রধানমন্ত্রীই তাকে সুদখোর বলে গালি দিচ্ছি।

গ্রামীন ব্যাংকের সুদের হার খুব বেশী। এই নিয়ে ড. ইউনূসের কথা খুব স্পষ্ট। তিনি বলছেন কেউ যদি সুদ কম নিতে পারে তবে করে দেখাক। কমপিটিশন মার্কেটে অন্যরাও সুদের হার কমাতে বাধ্য হবে। ঋনের টাকা উদ্ধারে গ্রামীন ব্যাংকের কড়াকড়ি নিয়ে কথা হয়। কোন ব্যাংক ঋন ফেরত না পেলে গ্রাহককে ছেড়ে দেয়? আর গ্রামীনের ঋনের পরিমান এত অল্প হয় যে মামলা করার কথা নয়। ঋন আদায়ে কড়াকড়ি না থাকলে তা ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। আর গ্রামীন ব্যাংক নিশ্চয়ই কারুকে জোড় করে ঋন দেয় না। (এই প‌্যারাটুকু সম্পূর্নই আমার নিজস্ব মত। গ্রামীন ব্যাংকের কার্যক্রম আমার দেখা হয় নাই।)

হানসি ক্রনিয়েকে নিয়ে যখন ভারতীয় পুলিশ বলল সে বাজীকরের সাথে কাজ করে তখন আমরা দেখেছি সে দেশের মানুষ এবং ক্রিকেট বোর্ড তাকে কতটা সাপোর্ট দিয়েছে। আমাদের গ্রামে এক মানুষ ছিলেন। তিনি একজন বড় ব্যবসায়ী হলেন কিন্তু গ্রামের মানুষ তাকে এই সম্মানটা দিলেন না। তিনি চলে গেলেন সিলেটে। দেশের তাত সেক্টরে তার অবস্থা আজ এমন যে তিনি না গেলে অনেক বাজারই জমে না। তাতীরা ভাল দাম পায় না। আজ যদি তিনি আমাদের গ্রামে থাকতেন তার কারনে আরও ১০ জন মানুষের উপকার হত। গ্রামের মানুষজন নিজেদের ভাগ্য নষ্ট করল।

আমাদের দেশের সম্মান নিয়ে অন্য একটি দেশের একটি সংস্থা রিপোর্ট করল আর আমরা তাই বিশ্বাস করে যা তা বললাম তা অবশ্যই নিজেদের জন্য দু:খজনক। ড. ইউনূস এখন দেশের সম্মান। তিনি যদি কিছু ভুলও করে থাকেন তা শুধরে নিয়ে তাকে নিষকল্ক রাখতে হবে। কারন ড. ইউনূসের সম্মান মানেই দেশের সম্মান।

এই লেখায় আমি ড. ইউনূস এর সাফাই গাইতে চাই নি। তার সে প্রয়োজনও নেই আর আমার সে যোগ্যতাও নেই। আমি আমাদের দৃষ্টিভঙ্গী নিয়ে বলতে চেয়েছি। তার জন্য আমার শ্রদ্ধা জানাতে চেয়েছি। আমাদের প্রিয় ড. ইউনূসের পাশে নিশ্চয়ই দেশের মানুষেরা আছেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৬
৩৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×