somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেট্রোপলিটন গল্প -গুচ্ছ

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় চার পাঁচ মাস আগের কথা। একদিন সন্ধ্যায় ফেসবুকে ঢুকলাম। সার্জিল খান নামে এক ব্যক্তি আমাকে মেসেজ পাঠিয়েছেন। এ আবার ক্যাডা? আজব নাম! মেসেজে আমাকে একটা লিঙ্ক দিয়ে বলেছেন –এইটা কি আপনার লেখা?
আমি লিঙ্ক এ ক্লিক করলাম। আমার একটা লেখার লিঙ্ক। আমি পাল্টা মেসেজ করলাম –হ্যাঁ ভাই, এইটা আমারই লেখা।
একটু পর উনি আবার মেসেজ করলেন –আপনি যদি চান তাইলে আপনার এই গল্পটা আগামী বইমেলায় একটা বইয়ে বের হবে। এরপর আমাকে কিছু নিয়মনীতি ব্যাখ্যা করলেন কি করে বইটা বের করতে হবে। টাকা পয়সার কিছু ব্যাপারও আছে। ওনার ফোন নাম্বারও দিলেন যোগাযোগ করার জন্য।
আমি ওনাকে ফোন দিলাম। কথাবার্তা হল। বইয়ে গল্পটা যাক এটা আমি চাই। কিন্তু ওনার উপর ঠিক ভরসা করতে পারছি না। চিনি না জানি না একটা মানুষকে হুট করে বিশ্বাস করি কি করে?
ফ্রেন্ড হলাম ওনার সাথে। পরদিন দেখলাম উনি বইটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। সুষমা আপ্লুতকে ট্যাগ করেছেন। আরো অনেককেই করেছেন। অন্য কাউকে চিনি না। আমি সুষমাকে মেসেজ দিয়ে শিওর হলাম যে বইটা আসলেই এই বইমেলায় বের হচ্ছে।
এরপর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বইটা পাবলিশ হল। আমি সার্জিল খানের সাথে পরিচিত হলাম। দেখা করলাম কয়েকবার। অল্প কিছুদিনের পরিচয়ে এটুকু বুঝেছি উনি প্রচণ্ড আশাবাদী একজন মানুষ। নতুনদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখতে সাহসও প্রয়োজন। ওনার সেটাও আছে। আর অসম্ভব পরিশ্রম করতে পারেন। বইটার জন্য বলতে গেলে উনি একাই দৌড়াদৌড়ি করেছেন। আমি জানি প্রয়োজন হলে উনি আরো দৌড়াদৌড়ি করবেন।
শুভ্র প্রকাশ বইটা পাবলিশ করেছে। শুভ্র প্রকাশকেও ধন্যবাদ একঝাঁক নবীন লেখক লেখিকাদের উপর আস্থা রাখার জন্য। আহসান হাবীব স্যারের কথা না বললেই নয়। উনি একটা দুর্দান্ত প্রচ্ছদ করেছেন।
সার্জিল ভাই আমার উপর হয়ত কিছুটা বিরক্ত। আমি বইয়ের প্রচারের জন্য কোন কাজই বলতে গেলে করি নাই। তবে ওনাকে কথা দিয়েছিলাম যে একটা নোট লিখব বইটা নিয়ে। লিখে ফেললাম আজ।
সবাইকে আহবান জানাচ্ছি “মেট্রোপলিটন গল্প -গুচ্ছ” বইটা কিনুন। পাঠকরাই আমাদের শক্তি। আপনারা বই কিনে আমাদের উৎসাহিত করুন। আমরা ভবিষ্যতে হয়ত আবার আপনাদের কিঞ্চিৎ বিনোদন দিতে পারব। এখান থেকেই হয়ত বেরিয়ে আসবে ভবিষ্যতের হুমায়ুন আহমেদরা। আপনাদের সাহায্য ছাড়া যা কিছুতেই সম্ভব নয়।
রকমারি ডটকমে বইটা পাওয়া যাবে। নিচের লিঙ্ক এ গিয়ে বইটা অর্ডার দিলে আপনার বাসায় বইটা পৌঁছে যাবে।
http://www.rokomari.com/book/56747

সবাইকে ধন্যবাদ।
মুহিত আলম

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×