
কবি লিখছেন,
বড্ড দুষ্কর লিখা।
সাধু চলিত সংস্কৃত বাদ যায়নি।
কবি বেশ কৌতুহলি,
কবিতার শেষ লাইন যেই না বসাই,
পাঠক, শ্রোতা হুমড়ি খাবে।
কবি লিখছেন নাগরি,চাটগা,কুট্টি
চাকমা, মারমা, বাদ যায় নি।
মনিপুরি,সাওতালেও তার অগাত পান্ডিত্য।
কবিতা সবার, কবিতা সব গোত্রের।
কবি সাম্প্রদায়ীক নন, কবিতো কবিই,
ছন্দের মাঝে জীবনের ছবি আঁকে।
অবশেষে কবিতার পুর্ণতা,
বড্ড আশা নিয়ে প্রকাশিতে,
ম্যাগাজিন, মাসিক,ত্রৈমাসিক,
পত্রিকা, সাময়ীকি, দেয়ালি
কবিতার ঠাঁই কোথাও হয়নি।
একি কবি,কবিতা দ্বারে দ্বারে ঘুরছে ?
পাঠক, শ্রোতা নাগালেই নেই !
নিজের মেধা,শ্রম, সব জলে যাবে?
অগণিত, বহুজাতিক কবিদের ভীড়ে,
এমন কবি কেই বা খুজে ?
লজ্জায় ক্ষোভে কবির কবিতা
নিজ ডায়েরিতে মুখ লুকোয়।
অবশেষে একটি স্বপ্ন,
একটি কবিতা, একজন কবির ,
নিঃশব্দে প্রস্থান।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



